Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

আসানসোলে চলন্ত ট্রাকে আগুন, জখম চালক

এনবিটিভি,পশ্চিম বর্ধমান: আসানসোলের সালানপুর থানার চিত্তরঞ্জন থেকে আসানসোলগামী প্রধান রাস্তার আল্লাডি মোড় সংলগ্ন ফেমাস নার্সারির কাছে একটি চলন্ত ট্রাকে আগুন লাগার ঘটনা ঘটে।
শনিবার ৪টা নাগাদ ঘটনাটি ঘটে চিত্তরঞ্জন থেকে আসানসোলগামী প্রধান সড়কে।

স্থানীয় সূত্রে জানা যায়, দেন্দুয়া মোড়ের দিক থেকে রূপনারায়নপুরের দিকে যাওয়ার সময় একটি চলন্ত ট্রাকে আগুন লেগে যায়।যার ফলে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। খবর দেওয়া হয় দমকল বিভাগকে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। সেই সঙ্গে ঘটনাস্থলে আসে রূপনারায়নপুর থানার পুলিশ। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। তবে ট্রাকটির বেশিরভাগ অংশ পুড়ে গেছে বলে জানা যায়। পুলিশ জখম ট্রাকচালককে উদ্ধার করে পিঠাকেয়ারী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। কিভাবে ওই চলন্ত ট্রাকে আগুন লাগার ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখার জন্য দমকল বিভাগ ও সালানপুর থানার পুলিশ তদন্তের কাজ শুরু করেছে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories