Saturday, September 5, 2026
28 C
Kolkata

আসামে মৃত্যু বর্ধমানের এক পরিযায়ী শ্রমিকের!

মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন পূর্ব বর্ধমান জেলার রায়না দুই ব্লকের আরুই অঞ্চলের কুমারপুর গ্রামের বাসিন্দা শেখ ইদ্রিস আলী (৩৮)। পেশায় অ্যালুমিনিয়ামের কাজ করা এই পরিযায়ী শ্রমিক দীর্ঘ প্রায় ২০ বছর ধরে কাজ করতেন অসমে। গত ১লা সেপ্টেম্বর, সোমবার রাতে বন্ধুদের সঙ্গে খাওয়াদাওয়ার পর স্কুটি চড়ে নিজের বাসায় ফিরছিলেন ইদ্রিস। রাত প্রায় দশটা নাগাদ পথেই ঘটে ভয়াবহ দুর্ঘটনা। স্থানীয় বাসিন্দারা তাকে রাস্তায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

এই খবর ইদ্রিসের গ্রামের বাড়িতে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে কুমারপুরে। গত ৩রা সেপ্টেম্বর, বুধবার বিকেলে মৃতদেহ পৌঁছায় গ্রামে।
জানা গিয়েছে শেখ ইদ্রিস আলীর পরিবারে রয়েছেন তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories