Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

আন্তর্জাতিক সংখ্যালঘু দিবস উদযাপন যুব ফেডারেশনের

১৮ ডিসেম্বর আন্তর্জাতিক সংখ্যালঘু দিবস উপলক্ষে হাওড়ার জগৎবল্লভপুরের ব্রাইট স্টার অ্যাকাডেমিতে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকে সংখ্যালঘু কনভেনশনের আয়োজন করা হয়। এদিন এ বিশেষ দিনে সংগঠনের পক্ষ থেকে বিশ্বের সমস্ত দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার ও নিরাপত্তা সুনিশ্চিত করার আহ্বান জানানো হয়।

সংখ্যালঘু কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক মহঃ কামরুজ্জামান বলেন “পৃথিবীর যে কোন দেশে সব রকমের সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিরুদ্ধে আমরা সর্বদা সোচ্চার হয়ে থাকি, আমরা চাই আমাদের দেশের সংবিধানে প্রদত্ত অধিকার দেশের সংখ্যাগুরু মানুষের সাথে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে সুনিশ্চিত করুক সরকার।“

এদিন সংখ্যালঘু কনভেনশনের পূর্বে হাওড়া জেলার বিভিন্ন ব্লকের কর্মীদের নিয়ে সারা বাংলা সংখ্যালঘু কাউন্সিল ও সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের দ্বিতীয় জেলা সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি আনোয়ার হোসেন কাসেমী, সহ সভাপতি ফজলুর রহমান, সহ সম্পাদক আলি আকবর, ডাঃ মনিরুল ইসলাম। সম্মেলন থেকে সেখ মোকতার আলি জেলা সভাপতি ও সেখ আব্দুর রহিম জেলা সম্পাদক নির্বাচিত হন।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Topics

Related Articles

Popular Categories