Wednesday, October 21, 2026
27 C
Kolkata

অপমানে অ্যাসিড খেয়ে আত্মঘাতী হল এক ছাত্রী, কাঠগড়ায় শিক্ষিকা

এনবিটিভি,নদীয়া: টেস্ট পরীক্ষায় নকল করতে গিয়ে শিক্ষিকাদের হাতে ধরা পড়ায় সকলের সামনে অপমান করায় অ্যাসিড খেয়ে আত্মঘাতী হল দশম শ্রেণীর এক ছাত্রী। অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়েছে ওয়া ছাত্রীর পরিবার। জানা গেছে, নদীয়ার শান্তিপুর ব্লকের বেলগড়িয়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নরসিংহ নগর এলাকার সঞ্জিত পালের মেয়ে পাপিয়া পাল। সে শরৎকুমারী উচ্চ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। পরিবার সূত্রে জানা যায়, বিদ্যালযয়ে গতকাল টেস্ট পরীক্ষা চলাকালীন সে নকল করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে শিক্ষিকাদের কাছে। পরিবারের দাবি তাকে, সমস্ত ছাত্রীদের মধ্যে কান ধরে উঠবস করানোর জন্যই অপমানিত হয়েছে সে। যা নিয়ে অন্যান্য ছাত্রীরা হাসাহাসি করে। আর তাতেই অপমানিত হয়ে বিদ্যালয় থেকে বাড়িতে এসে বাথরুমে গিয়ে অ্যাসিড খাই। এর পরেই যন্ত্রণায় ছটফট করতে থাকে এবং সে পরিবারকে সমস্ত ঘটনা জানাই। পরিবারের পক্ষ থেকে তার চিকিৎসার জন্য তড়িঘড়ি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার অবস্থার অবনতি হলে কলকাতায় স্থানান্তর করা হয়। কলকাতার হাসপাতালে পৌঁছানোর আগেই রাস্তায় মৃত্যু হয় স্কুল ছাত্রীর। তবে এই ঘটনায় শিক্ষিকার শাস্তির দাবি চেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করবে বলে জানান পরিবারের সদস্যরা। তবে ভরা ক্লাসে অপমানিত হয়েছে অ্যাসিড খেয়ে ছাত্রীর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা এলাকায়।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories