Sunday, March 8, 2026
29.1 C
Kolkata

রাজ্য সম্মতি দিলেই চলবে লোকাল ট্রেন

এনবিটিভি ডেস্ক: সোমবারই দিল্লিতে রেল বোর্ডের চেয়ারম্যান বিনোদকুমার যাদব বিভিন্ন রেল জোনের সঙ্গে ভিডিও বৈঠক করেন। সেখানেই তিনি জানান, রবিবার রাতে আবেদন জানিয়েছিল মহারাষ্ট্র সরকার, তাই সেখানে লোকাল ট্রেন চালানো হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারও আবেদন করলে পরিস্থিতি বিচার করে লোকাল ট্রেন চালানোর কথা ভেবে দেখা হবে। ফলে জল্পনা বাড়ছে লোকাল ট্রেন চালু করা নিয়ে। রাজ্যের প্রায় সমস্ত সরকারি-বেসরকারি অফিস খুলে গিয়েছে। অথচ বন্ধ গণপরিবহণের অন্যতম মাধ্যম লোকাল ট্রেন। এই আবহেই রাজ্যের কোর্টে বল ঠেলে দিল রেল বোর্ড। জানা যাচ্ছে, দূরত্ববিধি বজায় রেখে কীভাবে ট্রেন চালানো হবে, তার রূপরেখা তৈরি করতে বিভিন্ন স্টেশনে আরপিএফ অফিসারদের কাছে তথ্য চাওয়া হয়েছে। এরপরই নতুন জল্পনা উস্কে ট্রেন চালানোর সম্ভাবনা দেখা দিয়েছে। হাওড়া ডিভিশনের আরপিএফ আধিকারিকদের কাছে জানতে চাওয়া হয়েছে, সাধারণ সময়ে কেমন ভিড় হয়, দিনে মোট কত লোকাল ট্রেন চলে, স্টেশনে ঢোকা ও বেরোনোর পথের নকশা।

এছাড়াও স্টেশনগুলির ম্যাপ, থার্মাল স্ক্রিনিংয়ের অবস্থান কোথায় হতে পারে এরকম যাবতীয় তথ্য জানতে চাওয়া হয়েছে। শনিবারই এই নির্দেশিকা আসে হাওড়া ডিভিশনের আরপিএফ কার্যালয়ে। সেখানে বলা হয়েছে, ১০ দিনের মধ্যেই প্রয়োজনীয় সমীক্ষার কাজ শেষ করে রিপোর্ট জমা দিতে। পূর্ব রেলের কর্তাদের একাংশ মনে করছেন, জুলাই মাসের প্রথম দিকেই লোকাল ট্রেন পরিষেবা চালু করে দেওয়া হতে পারে।

Hot this week

করণদিঘিতে বিজেপির ‘পরিবর্তন সভা’য় কম উপস্থিতি, খালি চেয়ার ঘিরে শুরু রাজনৈতিক আলোচনা

উত্তর দিনাজপুরের করণদিঘিতে বিজেপির ডাকা একটি ‘পরিবর্তন সভা’ ঘিরে...

ইরানে দ্রুত জয়ের আশা ধাক্কা খেল, চাপে ট্রাম্প প্রশাসন

ইরানে শুরু হওয়া সামরিক সংঘাত ঘিরে দ্রুত জয়ের যে...

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

Topics

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

Related Articles

Popular Categories