Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

নবদ্বীপে এসে পুজো দিলেন মুখ্যমন্ত্রীর ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়

এনবিটিভি,নদীয়া: ঝটিকা সফরে নবদ্বীপে এসে ধামেশ্বর মহাপ্রভু মন্দির ও পোড়ামা মন্দিরের পরিবারের জন্য পুজো দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়। চৈতন্য ভূমি নবদ্বীপ শহরের প্রাণকেন্দ্র পোড়ামা তলার সুপ্রাচীন ঐতিহ্যবাহী পোড়ামা মন্দিরে এসে ভক্তি ও নিষ্ঠার সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অভিষেক বন্দ্যোপাধ্যায়, কার্তিক বন্দ্যোপাধ্যায় ছাড়াও পরিবারের অন্যান্য সদস্যদের নামে পূজার্চনা করার মধ্য দিয়ে মুখ্যমন্ত্রীর পরিবারের মঙ্গল কামনা করেন ।

তার পাশাপাশি সমগ্র রাজ্যবাসীর মঙ্গল কামনার্থে প্রার্থনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই তথা বেঙ্গল হকি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট স্বপন বন্দ্যোপাধ্যায়। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন সুনামধন্য অলিম্পিয়ান গুরুবক সিং। সোমবার সন্ধ্যায় পোড়ামা তলা মন্দিরে পুজো দেওয়ার পর স্বপন বন্দ্যোপাধ্যায় পৌঁছান ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে। সেখানে মহাপ্রভুর চরণ স্পর্শ করে প্রার্থনা করেন তিনি।

প্রসঙ্গত, রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে সোমবার বিকেলে পার্শ্ববর্তী পূর্ব বর্ধমান জেলার শ্রীরামপুর ইউনাইটেড হাই স্কুল ময়দানে ছয় দিন ব্যাপী চলতে থাকা হকি টুর্নামেন্টের ফাইনাল খেলায় যোগদান করতে আসেন বেঙ্গল হকি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট স্বপন বন্দোপাধ্যায় ও বিখ্যাত অলিম্পিয়ান গুরুবক সিং।

সেখানকার অনুষ্ঠান সমাপ্তির পর কার্যত ঝটিকা সফরে এই দিন নবদ্বীপ শহরে এসে পোড়ামা তলায় পোড়া মা মন্দির ও ধামেশ্বর মহাপ্রভু মন্দির দর্শন করতে এসে পুজো দেন তাঁরা। রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়ের নবদ্বীপ শহরে এই ঝটিকা সফরকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছিল শহরের ব্যস্ততম এলাকা রাধা বাজার মোড়, ঢপওয়ালির মোড় সহ শহরের প্রাণকেন্দ্র সমগ্র পোড়া মা তলা এলাকাকে।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories