Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

আসানসোল উৎসবের প্রস্তুতিপর্ব সারতে মন্ত্রী মলয় ঘটকের সভাপতিত্বে বৈঠক উৎসব কমিটির

এনবিটিভি, আসানসোল : আসানসোল উৎসব শিল্পাঞ্চলের সবচেয়ে আকর্ষণীয় অনুষ্ঠানগুলির মধ্যে একটি। আসানসোল উৎসব কমিটি রবিবার দুপুরে আসানসোলে এইচ এল জি হাসপাতালের বিপরীতে আসানসোল উৎসবের জন্য নির্দিষ্ট মাঠে রাজ্যের আইন ও পূর্ত মন্ত্রী মলয় ঘটকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর তথা বরো চেয়ারম্যান অনিমেষ দাস, আসানসোল পুরনিগমের অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ড চেয়ারপারসন অমরনাথ চ্যাটার্জি, অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ড মেম্বার চন্দ্রশেখর কুন্ডু, অর্থোপেডিক সার্জেন ড: রাজর্ষি মুখার্জী , প্রাক্তন কাউন্সিলর গুরুদাস চট্টোপাধ্যায় ওরফে রকেট, দীপক তলাপাত্র, শম্পা দাঁ ছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা ।

আসানসোল উৎসব কমিটির তরফে দীপক তলাপাত্র জানান যে, এবারে আসানসোল উৎসব ময়দানের পাশেই ইকোপার্কে একটি ফুড গার্ডেন তৈরি করা হচ্ছে। ফুড গার্ডেনটি ভালো করে সাজানো হবে। ফুড গার্ডেনে ২৬ টি স্টল দেওয়ার কথা রয়েছে। আসানসোল উৎসবে মোট ৯৬ টি স্টল ইতিমধ্যেই বুক হয়ে গিয়েছে। প্রয়োজনে স্টলের সংখ্যা বাড়ানো হতে পারে। কোভিড বিধি মেনেই অনুষ্ঠান হবে এবং কোভিড সংক্রান্ত সমস্ত কিছুর দিকে বিশেষ নজর দেওয়া হবে। এসব খতিয়ে দেখতেই মন্ত্রী মলয় ঘটক নির্মীয়মান অনুষ্ঠান স্থল ঘুরে দেখেন।

পরে মন্ত্রী মলয় ঘটক জানান, আসানসোল উৎসব ২০২২ নিয়ে ইতিমধ্যেই আগেই প্রথম পর্বের বৈঠক হয়েছে। এদিন দ্বিতীয় বৈঠকে আরও কিছু গুরুত্বপূর্ন আলোচনা করা হয়েছে। তিনি বলেন, ২০২২ এর ৭ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারী পর্যন্ত আসানসোল উৎসবের আয়োজন করা হবে। ২০২২ এর আসানসোল উৎসবের সূচনায় অভিনেত্রী ও সাংসদ শতাব্দী রায় উপস্থিত থাকবেন সঙ্গে গায়ক সৈকত মিত্র থাকবেন। এরপর রং তুলি ব্যান্ড, ভাস্কর রায়ের আবৃত্তি, ইন্দ্রানী সেনের গান, কেকা ঘোষালের গান, গৌতম ঘোষ, রাঘব চট্টোপাধ্যায়ের গান,মমতা শঙ্করের ব্যালে ট্রুপ, সুরজিৎ ও বন্ধুদের অনুষ্ঠান রং শেষের দিন জোজোর গানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হবে। এদিনের বৈঠকে পার্কিং স্পনসরশিপ, মূল ফটকের প্রবেশ পথের নিরাপত্তা সহ অন্যান্য বিষয় সংক্রান্ত আলোচনা হয়।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Related Articles

Popular Categories