Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

নিকাশি নালার দাবিতে উপ-প্রধানকে ঘিরে বিক্ষোভ কুশিদায়

এনবিটিভি, মালদা : নিকাশি নালার দাবিতে উপ-প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখালেন হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের ৬ নং বুথের মুসলিম পাড়ার স্থানীয় বাসিন্দারা।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘ এক বছর ধরে পঞ্চায়েত থেকে ড্রেন নির্মাণের জন্য বোর্ড লাগানো হলেও এখনও কোনো ড্রেন নির্মাণ হয়নি। পঞ্চায়েত প্রধান ও উপ-প্রধানকে বারবার বলা হলেও নেই কোনো হেলদোল। সামান্য বৃষ্টি হলেই আঙিনার জল জমা হয় রাস্তায়৷ ফলে রাস্তা কার্যত পরিনত হয় পুকুরে। অনেক সময় আবার রাস্তার জমা নোংরা পঁচা জল ঢুকে যায় বাড়ির ভিতরে। জমা জল থেকে দুর্গন্ধ বের হয় ৷ ড্রেন নির্মাণের দাবি জানিয়ে গত বছরের জুলাই মাসে বিডিও অফিসে লিখিত অভিযোগ জানানো হলেও হয়নি কোনো কাজ। আবার বৃহস্পতিবার বিডিওর নিকট অভিযোগ জানান স্থানীয়রা। অভিযোগ জানাতেই নড়েচড়ে বসে পঞ্চায়েত। এদিন কুশিদা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মহম্মদ নুর আজম ঘটনাস্থানে পৌঁছে এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান।

উপপ্রধান মহম্মদ নুর আজম জানান সরকারি তিন একর খাস জমির উপর ডারা রয়েছে। প্রায় কুড়ি বছর আগে সেই ডারা ভরাট করে দুই ধারে ২৫ থেকে ৩০ টি পরিবার বাড়িঘর,শৌচালয় ও পাকা দেওয়াল করে জল নিকাশি পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছে। কয়েকজন স্থানীয় অভিযোগকারীরা নিজ টিউবওয়েলের জল,বাথরুম ও ঘরের বর্জ্য পদার্থ এনে ফেলে রাস্তার মধ্যে। এতে সামান্য বৃষ্টিতেই জল জমে রাস্তায়। পঞ্চায়েত থেকে ড্রেন নির্মাণের জন্য স্কিম ধরাও হয়েছে।ড্রেন নির্মাণের জন্য জায়গা খালি করতে বারবার বলা হলেও কেউ জায়গা খালি না করার কারণে পাকা ড্রেন এর কাজ করতে পারছেন না ঠিকাদার। অবৈধ জবর দখল কারীরা তাদের রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য আমাকে জোর করে বদনাম করার চেষ্টা করছে বলে অভিযোগ।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories