Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

দেওবন্দে সন্ত্রাসবিরোধী প্রশিক্ষণ কেন্দ্রের (এটিএস) ভিত্তিপ্রস্তর স্থাপন, আতঙ্কবাদ রুক্ষতে এই সিদ্ধান্তঃ যোগী আদিত্যনাথ

এনবিটিভি ডেস্কঃ  মঙ্গলবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সাহারানপুর জেলার দেওবন্দে একটি সন্ত্রাসবিরোধী স্কোয়াড (ATS) কমান্ডো প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন৷ কেন্দ্রটি সেই শহরেই তৈরি হবে যেখানে বিশ্ববিখ্যাত ইসলামিক সেমিনারি দারুল উলূম রয়েছে। দারুল উলুম শিক্ষাকেন্দ্রটির খ্যাতি সারা বিশ্ব জুড়ে। তার পাশেই থাকবে দেশের সর্বচ্চ সেনাবাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র।  

 এদিন উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে বলেন, “এখানে মোট ৫৬ জন কমান্ডো স্থায়ীভাবে মোতায়েন করা হবে। সন্ত্রাসীদের কাছে এটি আমার বার্তা, আপনি যদি জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, আপনি যেখানেই লুকিয়ে থাকুন না কেন আমাদের কমান্ডোরা আপনাকে শেষ করে দেবে অসামা বিন লাদেনের মতো।”

উল্লেখ্য, ২০০০ বর্গমিটার জুড়ে বিস্তৃত, এটিএস কেন্দ্রে প্রায় ১০০ জন কমান্ডো থাকবে যারা পশ্চিম উত্তর প্রদেশের সাম্প্রদায়িক-সংবেদনশীল অঞ্চলগুলিতে নজর রাখবে। এতে প্রায় ১৫ জন আইপিএস অফিসার থাকবেন।

দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, উত্তরপ্রদেশ।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, “যোগী সরকারের মিরাট, বাহরাইচ, শ্রাবস্তী এবং গৌতম বুদ্ধ নগর সহ রাজ্য জুড়ে অনুরূপ প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে।

প্রসঙ্গত, কয়েকমাস পরেই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। তার জন্য রাজ্যের রাজনৈতিক দল গুলি বিভিন্ন কৌশলে ভোট প্রচারে ব্যস্ত। এদিকে বিজেপি শাসিত সরকার পাঁচ বছর ক্ষমতা থাকার পরেও জনগনের খুশি রাখতে হাজারও প্রতিশ্রুতি ছড়িয়ে দিচ্ছে নির্বাচনী প্রচার মঞ্চ থেকে। জনগনের মনে জায়গা করে নেওয়ার জন্য কখনও রাম মন্দির কখন কাশি কিংবা  মথুরার মতো মন্দিরের জিকীর করছে বারংবার। এদিন মঞ্ছে মুসলিম বিদ্বেষী বিষবাষ্প ছড়াতে পিছুপা হননি মুখ্যমন্ত্রী যোগী। তাঁর এই বক্তব্য রাজনৈতিক মেরুকরণের এক মাত্র হাতিয়ার বলে মনে করছে রাজনৈতিক মহল।

এদিনের প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ব্যাপারে অনেকেই মনে করনে যে, এটিএস ভিত্তি প্রস্তর ‘ ইসলামফবিক’ বা ইসলাম বিদ্বেষ ছাড়াই কিছুই নয়। যেখানে সারা বিশ্বের শিক্ষার্থীদের আনাগোনা সেখানে সরকারের এই সিদ্ধান্ত।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Related Articles

Popular Categories