Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

আধার কার্ড ঠিক করতে গিয়ে বেপাত্তা গৃহবধূ, দু’দিন পর থানায় দ্বারস্থ স্বামী

এনবিটিভি, শান্তিপুর :  আধার কার্ড ঠিক করতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে বেপাত্তা এক গৃহবধূ। দুইদিন খোঁজাখুঁজি করেও তার খোঁজ পাওয়া যায়নি। অবশেষে থানার দ্বারস্থ গৃহবধূর স্বামী। নদীয়ার শান্তিপুর থানার হরিপুর ঘোষ মার্কেট এলাকার ঘটনা।

জানা যায় শান্তিপুর থানা হরিপুর ঘোষ মার্কেট এলাকার গৃহবধূ মিঠু বিশ্বাস (৩৩) গত ২ দিন আগে আধার কার্ড ঠিক করার নাম করে বাড়ি থেকে বের হয়। সেই সময় বাড়িতে ছিলেন তার ছোট মেয়ে। স্বামী একটি কাঠের মিলে কাজ করার সুবাদে বাড়ি ছিলেন না। বাড়িতে এসে দেখেন স্ত্রী বাড়ীতে নেই। প্রশ্ন করতেই তার মেয়ে বলে সকালে মা আধার কার্ড ঠিক করার নাম করে তার নিজের সমস্ত নথিপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় কিন্তু এখনো বাড়ি ফেরেনি।

গৃহবধূ মিঠু বিশ্বাস (৩৩) ।

এর পরেই ওই গৃহবধুর স্বামীর পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। কিন্তু খোঁজ না মেলায় এদিন শান্তিপুর থানার দ্বারস্থ হয় তারা। ওই গৃহবধূর স্বামীর দাবি এর আগেও তার স্ত্রী ঠিক একইভাবে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। পরবর্তীকালে যদিও সে আবার ফিরে আসে।

এদিন বাড়িতে কোনো অশান্তি না থাকলেও কেন ওই গৃহবধূ বাড়ি ছেড়ে চলে গেল তা বুঝে উঠতে পারছে না তার স্বামী। ওই গৃহবধূর অন্য কোন যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে কি না সে বিষয়ে স্পষ্ট ভাবে কিছুই বলতে পারছেন না তার স্বামী। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। পুলিশ তদন্ত করে জানার চেষ্টা করছে ওই গৃহবধূর নিখোঁজ হওয়ার পেছনে কী কারণ রয়েছে।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories