Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

ফের নবদ্বীপ প্রশাসনের তৎপরতায় নাবালিকার বিয়ে রুখল

নবিটিভি, নবদ্বীপঃ রবিবার রাতে নদিয়ার নবদ্বীপ থানার অন্তর্গত বাবলারি গ্রামের এক নাবালক কলেজ ছাত্রের সাথে নবদ্বীপ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের প্রতাপনগর দেবরাজপুর এলাকার বাসিন্দা দশম শ্রেণীর এক নাবালিকার বিয়ে রুখে নবদ্বীপ ব্লক প্রশাসন।

নাবালক ও নাবালিকার মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল তাই পারিবারিক সমত্তিতে তারা বিয়ে  করছিল সুভাষ নগরে। কিন্তু প্রশাসনের কানে খবর যেতেই নবদ্বীপ ব্লক আধিকারিক ও নবদ্বীপ থানার পুলিশ আধিকারিকেরা সেখানে পৌঁছায়। প্রথম দিকে পরিবারের লোকেরা বিষয়টিকে অস্বীকার করলেও পরে তারা কার্যত স্বীকার করে।

এরপর প্রশাসনিক আধিকারিকরা নবালক ও নাবালিকার অভিভাবকদের দিয়ে প্রকৃত বিয়ের বয়স না হলে বিয়ে দিতে পারবেনা বলে এক মুচলেকা লিখিয়ে নেন। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন বাবলারী গ্রাম পঞ্চয়েতের প্রধান কমল দেবনাথ এর সামনে পরিবারের সদস্যরা মেনে নেন বিবাহ উপযুক্ত বয়স না হলে তারা এই বিবাহ দেবেন না।

ভারতীয় আইন অনুযায়ী মেয়েদের বিবাহের বয়স ১৮ অন্যদিকে ছেলেদের বিবাহের বয়স ২১ হলে তবেই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। কিন্তু এইরকম ঘটনা গোটা দেশে ঘটে চলেছে। তবে প্রশাসনের তৎপরতার জন্য এদিনের নাবালিকার বিবাহ বন্ধ হয়ে যায়।    

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Topics

Related Articles

Popular Categories