Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

নদীয়াতে ফের প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল তৃণমূলের, গুরুতর জখম হাসপাতালে ভর্তি ৩ জন

এনবিটিভি, কৃষ্ণনগরঃ ফের প্রকাশ্যে গোষ্ঠি কোন্দল তৃণমূলের। নদীয়ার কৃষ্ণনগরের কোতোয়ালি থানার সামরপল্লী এলাকায়। তৃণমূল জেলা সভাপতি ও এক তৃণমূল নেতার অনুগামীদের মধ্যে বচসা বাঁধে। বচসা এতটাই গুরুতর হয়ে যায় যে দুই দলই  আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে একে অপরকে আক্রমণ করে। ঘটনাস্থলে দুই গোষ্ঠীর ৩ জন গুরুতর আহত হয়। রক্তাক্ত অবস্থায় ৩ জনকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

সূত্রের খবর, তৃণমূল জেলা সভাপতি জয়ন্ত সাহার সাথে কৃষ্ণনগর তৃণমূল নেতা শিশির কর্মকারের বিবাদ দীর্ঘদিনের। অভিযোগ, গতকাল রাতে দুই নেতার মধ্যে বচসা বাঁধে। এরপর একে অপরকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে।

 শিশির কর্মকারের অনুগামীদের বক্তব্য, তারা ওই রাতে কোন এক ব্যক্তির বাড়ি গিয়েছিলেন আর ফেরার পথে জয়ন্ত সাহার লোকেরা তাদের আক্রমণ করে। বন্দুক দেখিয়ে ধারালো অস্ত্র দিয়ে মারধর করে বলে অভিযোগ তুলেছে।

 পাল্টা  দাবী করে জয়ন্ত সাহার অনুগামীরা, তাদের দাবী দাবী শিশির কর্মকারের ঘনিষ্ঠরা মদ্যপ অবস্থায় এসে তাদের ধারালো অস্ত্র দিয়ে মারধর করে।

বিজেপির দাবী, তৃনমূল রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য নিজেদের মধ্যে বচসা করছে। আতঙ্কে সাধারন মানুষ বাইরে বেরোতে পারছেননা।

ঘটনার পর উভয় পক্ষ কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এই ব্যাপারে জয়ন্ত সাহা ও শিশির কর্মকার কেউ মুখ খোলেনি।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories