Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

শান্তিপুরে দুষ্কৃতিদের হাতে আক্রান্ত দু’জন রাত প্রহরী, গুরুতর অবস্থায় ভর্তি হাসপাতালে

এনবিটিভি, শান্তিপুরঃ  শুক্রবার শান্তিপুর থানার বাজারে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত দুই রাত প্রহরী। গুরুতর অবস্থায় ভর্তি শান্তিপুর মহকুমা হাসপাতালে। সূত্রের খবর, গতকা রাত ১টা নাগাদ শান্তিপুর থানার মোড় বাজারে দুই জন প্রহরী রাত্রে পাহারা দিচ্ছিলেন। আর সেই সময়ই একদল দুষ্কৃতী তাদের ওপর চড়াও হয়। এরপর দুষ্কৃতীরা লোহার ভারী বস্তু দিয়ে তাদের আঘাত করে।

 প্রহরীদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। এরপর স্থানীয় লোকেরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রহরীদের শান্তিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।

 গতকাল রাতের ঘটনাকে কেন্দ্রে করে শান্তিপুর মোড় বাজার কমিটির পক্ষ থেকে এলাকায় প্রচার চালানো হয়। শান্তিপুর মোড় বাজার কমিটির পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। বাজার এলাকা থেকে শান্তিপুর পুলিশ স্টেশন ঢিল ছোঁড়া দূরত্বে হওয়ার পরেও কীভাবে এমন ঘটনা ঘটল  তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories