Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

নেতাজির জন্মদিনে ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম পরিবর্তন করে আজাদ হিন্দ মেমোরিয়াল করার দাবী যুব বার্তার

নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী কে সামনে রেখে মাধ্যমিক ও সাংবাদিকতার পাঠ্যসূচিতে দেশ-বিদেশের অন্যান্য মনীষীদের পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনী সহ আজাদ হিন্দ সংগ্রামকে সরকারিভাবে অন্তর্ভুক্ত করার দাবি, কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের এর নাম পরিবর্তন করে আজাদ হিন্দ মেমোরিয়াল করার দাবি সহ দশ দফা দাবিতে বর্তমান যুবসমাজ ও ছাত্র-ছাত্রীদের সাথে নিয়ে অভিনব সাইকেল পরিক্রমা কর্মসূচিতে শামিল হলেন নদীয়ার যুব বার্তা পরিবারের সদস্যরা। পাশাপাশি তৎকালীন সময়ে কখনও জাতীয় কংগ্রেসের সভাপতি হিসাবে সাংগঠনিক কাজে আবার কখনোও ধর্মীয় জ্ঞানার্জনের তাগিদে নেতাজি সুভাষচন্দ্র বসু নদীয়ার শান্তিপুর, রানাঘাট, নবদ্বীপ শহরের প্রাণকেন্দ্র পোড়ামাতলা ছাড়াও বিভিন্ন জায়গায় এসেছিলেন। মূলত সেইসব বিশেষ স্থান গুলিকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরা ও ঐতিহাসিক স্থান হিসেবে গণ্য করার দাবিও তুললেন তারা। রবিবার দুপুরে নবদ্বীপ শহরে এসে এই কথাই জানালেন নদীয়ার যুববার্তা পরিবারের সম্পাদক সঞ্জীব কাষ্ট। এছাড়াও নেতাজীর উপস্থিতির স্মৃতি বিজড়িত নদীয়া জেলার বিভিন্ন স্থান কে ছাত্র-ছাত্রী ও যুব সমাজের মাঝে তুলে ধরতেই তাঁরা ছাত্র-ছাত্রীদের সাথে নিয়ে জেলার এইসব বিশেষ এলাকা গুলি সাইকেল পরিক্রমায় মাধ্যমে তাদের দাবি সমূহ প্রতিষ্ঠা করার প্রয়াস চালিয়ে যাবেন বলেও এই দিন জানান নদীয়ার যুব বার্তা পরিবারের সম্পাদক সঞ্জীব।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories