Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

শ্রমিক ছাড়া জেসিবি দিয়ে চলছে ১০০ দিনের কাজ, অভিযোগ তৃণমূল প্রধানের বিরুদ্ধে

এনবিটিভি, মালদাঃ কেন্দ্রীয় সরকারের ১০০ দিন প্রকল্পের মাধম্যে গ্রামীণ বা শহর অঞ্চলের প্রান্তিক শ্রমিকরা কাজের সুযোগ পান। কিন্তু সেই ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ উঠলো এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। শ্রমিকের বদলে জেসিবি দিয়ে খনন করা হচ্ছে খাল। তৃণমূল পরিচালিত এই গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অভিযোগ তুলল তৃনমূলের কয়েকজন সদস্য।

বিরোধীতার মুখে পড়ে পঞ্চায়েত প্রধান দাবী করেন, এটি ১০০ দিনের কাজ নয়, মানুষের দানের টাকায় চলছে এই খাল খননের কাজ। কিন্তু কে বা কারা এই টাকা দান করেছে জানতে চাইলে বা সেই টাকার পরিমানই কি? জানতে চাইলে কোন সদুত্তর পাওয়া যায়নি। নিজেদের মুনাফার জন্য এই বেআইনি কাজ করে চলেছে পঞ্চায়েত প্রধান মনিরা খাতুন অভিযোগ করে বলেন, ওই গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আবুল কালাম আজাদ।

জানা গিয়েছে, এনায়েতপুর মিরাগ্রামের শেখ এজাবুলের জমি থেকে ছোট দরগা পর্যন্ত ক্যানেল সংস্করণের জন্য ১০০ দিনের কাজের প্রকল্প নেয় এনায়েতপুর গ্রাম পঞ্চায়েত। যার স্কীম কোড 3209007004/IC/GIS/713062। এবং যার জন্য ২৪ লক্ষ ৬ হাজার ৮১ টাকা বরাদ্দ করা হয়। এই খাল খননের কাজে ১০ হাজার ৬১৪ জন শ্রম নিয়োগের কথা। এই সব বিবরণ দিয়ে নিদৃষ্ট জায়গায় বোর্ড টাঙানো হয়। কিন্তু সোমবার সকালবেলা শ্রমিকের বদলে জেসিবি দিয়ে খাল খনন করা শুরু হয়। তখন এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আবুল কালাম আজাদ কয়েকশো ১০০ দিনের কাজের শ্রমিকদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তিনি দাবি তোলেন সাধারন মানুষের বদলে কেন মেশিন দিয়ে কাজ করানো হচ্ছে। এর কোনো সদুত্তর দিতে পারেনি প্রধান থেকে শুরু করে উপপ্রধান। প্রাক্তন প্রধানের দাবী টাকা আত্মসাৎ করার জন্য এই কাজ করেছে।

সমস্ত অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন প্রধান মনিরা খাতুন। তার কথায় পঞ্চায়েতের মাধম্যে  কাজ না হওয়ায়  এলাকার কৃষকরা চাঁদা তুলে এই খাল সংস্করনের কাজ হচ্ছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories