Wednesday, October 21, 2026
24 C
Kolkata

NCHRO-এর রাজ্য কমিটির সভা কলকাতায়

কলকাতা, ২৫ জানুয়ারিঃ আজ মঙ্গলবার কলকাতায় মানবাধিকার সংস্থা এনসিএইচআরও-র রাজ্য কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে। আজকের এই সভা থেকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মানবাধিকার সংগঠনটির রাজ্য সাধারণ সম্পাদক মোঃ সোরাব হোসেন একটি সংবাদ বিবৃতিতে জানিয়েছেন আজকের এই সভায় দিল্লি থেকে আগত জাতীয় সম্পাদক অ্যাডভোকেট আনসার ইন্দোরি সভাপতিত্ব করেন। সেইসাথে তিনি আরোও জানিয়েছেন যে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী 6 মাসের মধ্যে রাজ্যের 10টি জেলা কমিটি গঠন করা হবে এবং আইনি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করবে। এছাড়াও আগামী মার্চে সংগঠনটি সদস্যদের জন্য মানবাধিকার কর্মশালার আয়োজন করবে।

তিনি আরোও জানিয়েছেন আগামী দিনগুলিতে সংগঠনটি বিভিন্ন বিষয়ে ওয়েবিনার, সেমিনার, সিম্পোজিয়াম ও লেকচার ইত্যাদির আয়োজন করবে। নাগরিকদের মধ্যে মানবাধিকার সচেতনতার জন্য বিভিন্ন প্রচারণা চালাবে।  এছাড়াও রাজ্য কমিটিতে নতুন সদস্য যুক্ত করা হবে। আজকের এই সভায় উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি শিবশঙ্কর মণ্ডল, রাজ্য সহ-সভাপতি মিলন নির্ঝর মাঝি, রাজ্য কোঅরডিনেটর নিজাম পারভেজ এবং রাজ্য কমিটির সদস্য আইনজীবী আফজাল হুসেন সহ অন্যান্যরা। রাজ্য সভাপতি শিব শঙ্কর মণ্ডলের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে এদিনের সভা শেষ হয়।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories