Wednesday, October 21, 2026
25 C
Kolkata

জগনাথ মণ্ডলের ১১৯তম জন্ম বার্ষিকী উপলক্ষে আইনি সচেতনতা সভা মানবধিকার সংগঠনের

এনবিটিভিঃ শনিবার জগনাথ মণ্ডলের ১১৯তম জন্ম বার্ষিকী উপলক্ষে আইনি সচেতনতা অনুষ্ঠান অনুষ্ঠিত হল দক্ষিণ ২৪ পরগণা জেলায় কালিকাপুরে। এই আলোচনা সভাটি আয়েজন করে ন্যাশনাল কনফেডারেসন অফ হিউম্যান রাইটস অর্গানিজশন (এনসিএইচআরও) মানবধিকার সংগঠন। এদিনের অনুষ্ঠানে বিশিষ্ট ব্যাক্তিদের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে।

এই আইনি সচেতনতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দীমুক্তি কমিটির (বিএমসি) সাধারণ সম্পাদক ছোটন দাস। বন্দীমুক্তি কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য ভানু সরকার। আরও উপস্থিত ছিলেন এনসিএইচআরও মানবধিকার সংগঠনের সভাপতি শিব শঙ্কর মণ্ডল। মানবধিকার সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মাদ সোহরাব হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন ভারতীয় যুব মোর্চার পক্ষ থেকে কাশীনাথ মণ্ডল। বিএএমসিইএফ- এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন গপান সরদার। আরও উপস্থিত ছিলেন বিশ্বনাথ মণ্ডল সহ আরও অনেকেই।

এদিনের জন্ম বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যাক্তিগণ মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন। সাংবিধানিক বিষয়গুলি সংক্ষেপে তুলে ধরেন ভানু সরকার। মানবাধিকার নিয়ে আলোচনা করেন ছোটন দাস। মানুষের আইনি অধিকার নিয়ে সচেতনতা মূলক বক্তব্য দেন অ্যাডভোকেট মোহাম্মদ সোহরাব হোসেন।

অনুষ্ঠানটি শনিবার বিকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত শিব শঙ্কর মণ্ডলের সভাপতিত্বে সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালিত হয়। এদিনের অনুষ্ঠানে এলাকার শতাধিক মানুষের ভিড় লক্ষ্য করা গিয়েছে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories