Saturday, September 5, 2026
28 C
Kolkata

জাতিসংঘের দুই বিশেষজ্ঞ হত্যা, কঙ্গোর আদালতে ৫১ জনের মৃত্যুদণ্ড

প্রায় পাঁচ বছর আগে জাতিসংঘের দুই বিশেষজ্ঞ হত্যার দায়ে ৫১ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ডেমোক্রেটিক রিপাবলিকান কঙ্গোর সামরিক আদালত।আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, সুইডেনের নাগরিক জাইদা কাতালান ও আমেরিকান মাইকেল শার্প ২০১৭ সালের মার্চে দেশটির বিরোধপূর্ণ কাসাই অঞ্চলে যান। সরকারি বাহিনী ও একটি সশস্ত্রগোষ্ঠীর মধ্যে সহিংসতার ঘটনার তদন্ত করতে গিয়েই হত্যাকাণ্ডের শিকার হন তারা। প্রথমে নিখোঁজ হওয়ার খবর এলেও পরে ওই বছরের ২৮ মার্চ একটি গ্রামে তাদের মরদেহ পাওয়া যায়।

মানবাধিকার এই দুই কূটনীতিককে হত্যার ঘটনা ব্যাপকভাবে নাড়া দেয় বিশ্বকে। এ হত্যাকাণ্ডের বিচারকাজ চার বছর ধরে চলছে দেশটির সামরিক আদালতে।দেশটির কর্তৃপক্ষ দাবি করে সশস্ত্রগোষ্ঠীর লোকেরা তাদের হত্যা করেছে।

সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories