Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

মাওলানা ওসমানীকে গ্রেফতার করে প্রতিবাদী কণ্ঠ রোধের ষড়যন্ত্র সরকারেরঃ সর্বভারতীয় ইমামস কাউন্সিল

এনবিটিভিঃ সোমবার দিল্লি থেকে এক সাংবাদিকের মৃত্যুর মামলায় মাওলানা ক্বমর গনি ওসমানীকে গ্রেফতার করল গুজরাট সন্ত্রাসবিরোধী স্কোয়াড (এটিএস)। এনিয়ে অল ইন্ডিয়া ইমামস কাউন্সিল তীব্র নিন্দা জানিয়ে বলে, মাওলানা ক্বমর গনি ওসমানী ছিলেন কালের প্রতিবাদী কণ্ঠ, সরকারের মদদে  তাঁর গ্রেফতার করা হয়েছে। এটি মূলত সত্য আওয়াজ কে দমন করার অপবিত্র চেষ্টা।

এদিন অল ইন্ডিয়া ইমামস কাউন্সিল এক প্রেস বিবৃতি দিয়ে দাবি জানায় যে, “মাওলানা ক্বমর গনি ওসমানীকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে।”

অল ইন্ডিয়া ইমামস্ কাউন্সিলের সর্বভারতীয় সভাপতি মাওলানা মোহাম্মদ আহমদ বেগ নদভী এদিন তাহ্রীকে ফরুগে ইসলাম এর সর্বভারতীয় সভাপতি মাওলানা ক্বমর গণি ওসমানীর গ্রেফতারের পর তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, “প্রতিদিন সংখ্যালঘু বিশেষ করে মুসলমানদের জনজীবনকে সংকটে পরিপূর্ণ করার নানা বিধ অপচেষ্টা করা হচ্ছে।”

 মাওলানা মোহাম্মদ আহমদ বেগ নদভী আরও বলেন, “মুসলিম নেতৃবৃন্দের বিভিন্নভাবে অমূলক অভিযোগের ভিত্তিতে আটক করা হচ্ছে। মুসলমানদের প্রকৃত নেতৃবৃন্দকে বিভিন্ন অভিযোগে বন্দী করা হচ্ছে। এটিএস দ্বারা মাওলানা ক্বমর গণি ওসমানীকে বন্দী করা অসাংবিধানিক ও আক্রমনাত্মক অন্যায়ের প্রতিক। সরকারের নিষ্ঠুর নীতি ও এই কর্মসূচির বিরুদ্ধে মানুষের মধ্যে তীব্র আক্রোশ দানা বাঁধছে।”

সর্বভারতীয় সভাপতি আরো বলেন, “এটা একটা নিষ্ঠুর পদক্ষেপ যার দ্বারা মুসলিম সম্প্রদায়ের এবং তাদের নেতাদের ভয় দেখানো ও তাদের বিভিন্ন কল্যাণকামী কর্মসূচিকে ও শান্তিপ্রিয় নাগরিকদের গতিবিধিকে থামানোর চক্রান্ত।”

অল ইন্ডিয়া ইমামস্ কাউন্সিল এই ধরনের গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে বলেন,  আদালতের এই ধরনের গ্রেফতারির বিরুদ্ধে হস্তক্ষেপ করে যত তাড়াতাড়ি সম্ভব এই ধরনের অন্যায়ের বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণ করে অনতিবিলম্বে মাওলানা ক্বমর গণি ওসমানীকে মুক্তি দেওয়ার অনুরোধ জানাচ্ছে। যেন দেশে কোন সম্প্রদায় বৈষম্যের শিকার না হয় এবং মুসলমানদের সাংবিধানিক পদ্ধতির উপর বিশ্বাস অটুট থাকে।

সেইসাথে অল ইন্ডিয়া ইমামস্ কাউন্সিল দেশের গণতন্ত্র বাঁচিয়ে রাখতে দেশের দকল মানুষের কাছে আবেদন জানিয়ে বলে, সংঘ পরিবারের এই ধরনের অন্যায় কার্যকলাপের বিরুদ্ধে দেশের সমস্ত সর্বভারতীয় সংগঠনের ও সমাজসেবী নেতৃবৃন্দের সেইসাথে ভারতবর্ষের সকল স্তরের মানুষের নিকট সংঘবদ্ধ ও সম্মিলিতভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে, কর্মসূচি গ্রহণ করার জন্য এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছে।

Hot this week

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

Topics

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Related Articles

Popular Categories