Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

শীতকালীন অলিম্পিক্সে অতিথিদের জন্য অভিনব ব্যবস্থা চিনের

চীন এমনিতেই প্রযুক্তির দিক খুবই উন্নত। করোনাকালে মানুষের ছোঁয়াচ এড়াতে সেই প্রযুক্তির ব্যবহার বেড়েছে আরও কয়েকগুণ। প্রতিটি ক্ষেত্রে বেড়ছে রোবটের ব্যবহার। কিন্তু সম্প্রতি চীনে বেড়েছে করোনা সংক্রমিতের সংখ্যা।

এ দিকে, বাকি মাত্র আর কয়েক দিন, তারপরেই বেইজিংয়ে বসতে চলেছে শীতকালীন অলিম্পিক্সের আসর। দেশ বিদেশ থেকে প্রায় দু’হাজার ক্রীড়াবিদ সেখানে জড়ো হবেন প্রতিযোগিতায় অংশ নিতে। তাদের সংক্রমণের হাত থেকে বাঁচাতে অভিনব পথ বাতলে নিল চীন। ক্রীড়াবিদরা যে হোটেলগুলিতে থাকবেন, সেখানে মানুষের পরিবর্তে পরিষেবা প্রদানের জন্য ব্যবহার করা হবে উন্নত প্রযুক্তির রোবট।

টুইটারে সংবাদ সংস্থা রয়টার্সের শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, কতটা নিপুণভাবে একটি রোবট অতিথিকে খাবার পরিবেশন করছে। রোবটটি অতিথির দরজার সামনে এসে দাঁড়ানোর পর রোবটটির উপর থাকা স্ক্রিনে অতিথিকে একটি পিনকোড দিতে হবে। তারপরই রোবটটির একটি অংশ খুলে যাবে এবং অতিথি তার জন্য নিয়ে আসা খাবারটি নিয়ে নিতে পারবেন। রোবটটির সেই অংশ তারপর আবার বন্ধ হয়ে যাবে এবং পরবর্তী অতিথির দরজার দিকে এগিয়ে যাবে।আরও একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ছাদ থেকে ঝোলানো স্বয়ংক্রিয় রোবটের মাধ্যমে অতিথিদের খাবার পরিবেশন করা হচ্ছে। সংবাদ সংস্থা সূত্রের খবর টোকিও অলিম্পিক্সের তুলনায় শীতকালীন অলিম্পিকের সময় সংবাদমাধ্যম, ক্রীড়াবিদ এবং কর্মকর্তাদের পরিদর্শন করার জন্য কোভিডবিধি কঠোরভাবে প্রয়োগ করা হবে।২০১৪ সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ‘রোবট বিপ্লব’-এর ডাক দিয়েছিলেন। তারপর থেকেই সে দেশে প্রায় প্রতিটি কাজে মানুষের পরিবর্তে রোবটের ব্যবহার বহুল ভাবে বেড়েছে।

সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories