Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

তালিবানের শাসনে আফগানিস্তানের নিরাপত্তা ব্যাপক উন্নত হয়েছে রিপোর্ট জাতিসঙ্ঘের

তালিবান কর্তৃপক্ষ আফগানিস্তানে ক্ষমতা লাভের পর দেশটির নিরাপত্তাব্যবস্থা উন্নত হয়েছে বলে জানিয়েছে জাতিসঙ্ঘ। বুধবার জাতিসঙ্ঘের মহাসচিব এমন মন্তব্য করেন। জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জানিয়েছেন, গত আগস্টে তালিবান কর্তৃপক্ষ ক্ষমতা লাভের পর আফগানিস্তানের নিরাপত্তাব্যবস্থা উন্নত হয়েছে। তবে আফগানিস্তানের মানবিক সঙ্কট নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। আফগান পরিস্থিতি নিয়ে সাম্প্রতিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে তিনি এসব মন্তব্য করেন। আফগান পরিস্থিতি নিয়ে জাতিসঙ্ঘের সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে, আফগানিস্তানের নিরাপত্তা ব্যবস্থার ব্যাপক উন্নতি হয়েছে। গত সেপ্টেম্বর মাসে সাবেক পশ্চিমা সমর্থনপুষ্ট আফগান সরকারে অনুগত যোদ্ধাদের বিরুদ্ধে সামরিক অভিযান সমাপ্ত বলে ঘোষণা করে তালেবান কর্তৃপক্ষ। এরপরই আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হতে থাকে।আফগানিস্তানে জাতিসঙ্ঘের সহায়তাকার্ক্রমে নিয়োজিত সংস্থা ‘ইউনাইটেড ন্যাশনস অ্যাসিস্ট্যান্স মিশন ইন আফগানিস্তান’ (ইউনামা) তাদের রিপোর্টে বলেছে, যুদ্ধ ও সঙ্ঘাতের কারণে আফগানিস্তানে যে নিরাপত্তা সঙ্কট ছিল তার অবসান হয়েছে। একই সময়ে আফগানিস্তানে বেসামরিক ব্যক্তিদের নিহত হওয়ার ঘটনা হ্রাস পেয়েছে। ২০২০ সালের সাবেক পশ্চিমা সমর্থনপুষ্ট আফগান সরকারের আমলের চেয়ে বর্তমানের তালেবান আমলে নিরাপত্তাব্যবস্থার ব্যাপক উন্নতি হয়েছে। নিরাপত্তা সংশ্লিষ্ট ৯১ ভাগ সমস্যার সমাধান হয়েছে।তালিবান কর্তৃপক্ষের ক্ষমতা লাভের আগে সপ্তাহে ছয় শ’ নিরাপত্তাবিষয়ক সহিংসতা হতো, এখন ওই সমস্যার সংখ্যা কমে হয়েছে এক শ’। আগে সপ্তাহে সশস্ত্র সঙ্ঘাতের সংখ্যা ছিল সাত হাজার ৪৩০টি এখন তা কমে হয়েছে ১৪৮টি। বর্তমানে ৯৮ শতাংশ সশস্ত্র সঙ্ঘাতের অবসান হয়েছে। বিমান হামলা কমেছে ৯৯ শতাংশ। আগে সপ্তাহে ৫০১টি বিমান হামলা হতো, এখন হয় তিনটি। বোমা হমলা কমেছে ৯১ শতাংশ। হত্যাকাণ্ডের সংখ্যা কমেছে ৫১ শতাংশ।

সূত্র : নয়া দিগন্ত

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Topics

Related Articles

Popular Categories