Saturday, June 6, 2026
34.9 C
Kolkata

সুন্দরবন কৃষ্টি মেলায় সংবর্ধনা করোনার যোদ্ধাদের, অনুষ্ঠানে এলাকার গুণীজন

বাসন্তী, নুরসেলিম লস্কর, এনবিটিভি:  শুক্রবার,দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর সুন্দরবন কৃষ্টি মেলার মঞ্চ থেকে প্রথম শ্রেণীর করোনা আক্রান্ত করোনা যোদ্ধাদের এক বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত ব্যক্তি,স্বাস্থ্যকর্মী,পুলিশ ও সরকারি কর্মচারীদের মতো যোদ্ধাদের এদিন কুলতলী মিলন তীর্থ সোসাইটির আয়োজিত সুন্দরবন কৃষ্টি মেলা ও লোকসংস্কৃতি উৎসব থেকে এদিন ১৪০ জন করোনা যোদ্ধাকে সংবর্ধিত করা হয়। এদিন প্রথমে এই করোনা যোদ্ধাদেরকে সেনাবাহিনীর ব্যান্ডের মধ্যে দিয়ে অনুষ্ঠানে স্বাগত জানানো হয় পরে তাদের হাতে গোলাপ তুলে দেয় আয়োজক কমিটির সদস্য, সদস্যারা।

এরপর অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের হাত দিয়ে করোনা যোদ্ধাদের হাতে মেমেন্টো, সাল সহ বিভিন্ন উপহার তুলে দেয়া হয়। এদিন সুন্দরবন কৃষ্টি মেলার এই সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইসেডের ডিরেক্টর  ডক্টর শান্তা দত্ত, পূর্বাঞ্চল সংস্কৃতিকেন্দ্রের ডিরেক্টর  গৌরী বসু,সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারি রিসার্চের ডিরেক্টর’ ডাক্তার বসন্ত কুমার দাস সহ ক্যানিং মহকুমা হসপিটাল ও ক্যানিং কোভিড হসপিটালের সুপারেন্টেন্ড ডক্টর অপূর্বলাল সরকার ও আর বিশিষ্টজনেরা।

সুন্দরবন কৃষ্টি মেলায় করণা যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারি রিচার্জের ডিরেক্টর’ ডক্টর বসন্ত  কুমার দাস বলেন প্রত্যেক কাজের পর একটা অ্যাওয়ার্ড এর প্রয়োজন তাতে কাজ করার ইচ্ছা শক্তি আরো বাড়ে তাই আমি মনে করি এরকম সংবর্ধনা অনুষ্ঠান আরো হওয়া দরকার, কারণ যারা জীবনকে বাজি রেখে আমাদের জীবনকে বাঁচাচ্ছে তাদের জন্য এটুকুই অন্তত করা দরকার ছিল।আর আজকের এরকম একটা অনুষ্ঠান করার জন্য আমি মেলা কমিটি কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত বাসন্তী হসপিটাল এর স্বাস্থ্যকর্মী কানন পাইক বলেন, আজকের এই বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের যেভাবে আজ সংবর্ধিত করা হল তাতে আমরা অভিভূত এরকম একটা অনুষ্ঠান করার জন্য আমি মেলা কমিটির চেয়ারম্যান লোকমান মোল্লা সহ কমিটির সকলকে ধন্যবাদ জানাতে চায়। এই সংবর্ধনা পাওয়ার পর আমাদের কাজ করার ইচ্ছে এবং শক্তি অনেকটাই বেড়ে যাবে বলে আমি মনে করছি।

আর এই অনুষ্ঠানের মূল কান্ডারী তথা মেলা কমিটির চেয়ারম্যান সমাজকর্মী লোকমান মোল্লা বলেন, পরিবার-পরিজনকে ছেড়ে জীবনকে বাজি রেখে যেভাবে মানুষের জন্য এরা কাজ করছে তাতে এরা এই সম্মানটা পাওয়ার যোগ্য বলে আমরা মনে করি,তাই আজ এই ক্ষুদ্র অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা এই করোনা যোদ্ধাদের কিছু হলেও সম্মানিত করার চেষ্টা করলাম।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

Topics

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

Related Articles

Popular Categories