Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির অন্দরেই গাড়ি, মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত চার

গোলাম হাবিব, মালদা, এনবিটিভি: মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত এক দম্পতিসহ চারজন। ঘটনাটি ঘটেছে মালদার লালগোলা রাজ্য সড়কের মুচিয়া পঞ্চায়েতের মহামায়া মন্দির সংলগ্ন এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি চার চাকার গাড়ি ঢুকে যায় রাস্তার পাশের বাড়িতে। গাড়ি উল্টে ঘটনাস্থলে মৃত্যু হয় তিন জনের। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় একজনকে উদ্ধার করে নিয়ে যায় মালদা মেডিক্যাল কলেজে কিন্তু প্রাথমিক চিকিৎসার পর মৃত্যু হয় তার।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতদের পরিচয়। দেবাশিস ওরফে চন্দন (২৪), অনিক দাস (২৩) ও তার স্ত্রী নেহা দাস (২২) ও সুব্রত শেঠ (২৫) প্রত্যেকের বাড়ি মালদার হাবিবপুর ব্লকের আইহো পঞ্চায়েতের বিভিন্ন এলাকায়।

ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুলিশ ও স্থানীয়দের সহযোগীতায় দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি থেকে উদ্ধার করা হয় দেহ গুলি। এরপর মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। কি কারনে এই দুর্ঘটনা ঘটলো বা চালক মদ্যপ অবস্থায় ছিল কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories