Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

পৌর ভোটের আগে বিধায়ক অধীর রঞ্জন চৌধুরীর ছবি ছেঁড়া নিয়ে চাঞ্চল্য এলাকায়

জৈদুল শেখ, বহরমপুর, এনবিটিভি: পৌর ভোটের আগে বিধায়ক ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর ছবি ছিঁড়ে ফেলা নিয়ে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। অভিযোগের তীর উঠছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।

গতকাল বহরমপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত ভাগীরথী স্পোর্টিং ক্লাবে রাখা অধীর রঞ্জন চৌধুরীর ছবি ছিঁড়ে ফেলার পাশাপাশি আসবাবপত্র ভাঙচুরের  অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে বিষয়টি নজরে আসে স্থানীয়দের। এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এরপর ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে থানায় খবর দেওয়া হয়। ঘটনাস্থলে গিয়ে সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখেন বহরমপুর থানার পুলিশ।

ক্লাব কর্তৃপক্ষের অভিযোগ পৌর নির্বাচন এগিয়ে আশায় তান্ডব শুরু করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা। অন্যদিকে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্বরা।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Topics

Related Articles

Popular Categories