Saturday, September 5, 2026
28 C
Kolkata

দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নদীয়ার শান্তিপুর এলাকায়

সুরজিৎ দাস, নদীয়া, এনবিটিভি: গভীর রাতে গৃহস্থ বাড়ির তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে নদীয়ার জেলার শান্তিপুরের  ৮ নম্বর ওয়ার্ডের শিব চন্দ্র পাল লেন দত্তপাড়া এলাকায়। বাড়ি থেকে চুরি গেছে জরুরী নথিসহ ও সোনার গহনাসহ লক্ষাধিক টাকার জিনিস।

প্রতিবেশী শুভজিৎ প্রামানিকের কাছ থেকে জানা গিয়েছে, গত মাসের ২০ তারিখ সুবীর ভট্টাচার্য ওই বাড়ির মালিক তার অসুস্থ স্ত্রীকে নিয়ে বারাসাতে মেয়ের বাড়ি  যান। প্রতিবেশী শুভজিৎ প্রামানিক কে বাড়ি দেখা শোনার দায়িত্ব দিয়ে যান। প্রতিদিন ওই প্রতিবেশী বাড়ি দেখাশোনা করেন।

 প্রতিদিনের মতো আজ সকালে বাড়ি দেখাশোনা করতে গিয়ে দেখেন গ্রিলের তালা নেই, জল ট্যাংকের পাশে তালা ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে। এরপর বাড়ির ভিতর প্রবেশ করে দেখেন প্রত্যেকটি ঘরের আলমারি ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে এবং প্রয়োজনীয় নথীসহ সোনার গহনা ও নগদ টাকা উধাও। তড়িঘড়ি শুভজিৎ বাবু ফোন করে সমস্ত খবর বাড়ির মালিককে জানান। বাড়ির মালিকের কাছ থেকে জানতে পারেন লক্ষাধিক টাকার জিনিসপত্র চুরি হয়েছে। যদিও অসুস্থতার কারনে এখনও পৌঁছাতে পারেননি বাড়ির মলিক।

গভীর রাতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। প্রতিবেশী শুভজিৎ প্রামানিকের অনুমান, বাড়ির মালিক দীর্ঘদিন অনুপস্থিত থাকার সুযোগ নিয়ে দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। তবে এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। বাড়ির মালিক এলে শান্তিপুর থানায় অভিযোগ করা হবে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories