Saturday, September 5, 2026
30 C
Kolkata

মাজারে চাদর চড়িয়ে সম্প্রীতি মেলবন্ধনের বার্তা দিলেন এক হিন্দু সম্প্রদায়ের ব্যক্তি

শেখ সাদ্দাম, মালদা, এনবিটিভি: মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান, কাজি নজরুল ইসলামের এই কবিতার বাস্তবতা দেখা গেল এবার মালদায়। হিজাব বিতর্ক নিয়ে যখন গোটা দেশ উত্তাল তখন এক সামাজিক সম্প্রীতির মেলবন্ধনের বার্তা দিলেন এক হিন্দু সম্প্রদায়ের ব্যক্তি আলোক পদ্দার।

শুক্রবার হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের রাজোল গ্রামে শুরু হয়েছে পীরের উরুষ মেলা।আলোক পোদ্দার তিন কিলোমিটার পায়ে হেঁটে দুই শতাধিক লোককে নিয়ে মাথায় ডালা নিয়ে উপস্থিত হলেন পীরের মাজারে এবং চাদর চড়িয়ে বার্তা দিলেন ধর্ম যার যার উৎসব সবার। এই পদযাত্রায় অংশ গ্রহণ করেন কুশিদা অঞ্চল সভাপতি মহম্মদ নূর আজমও।আলোক পদ্দার জানান,”দেশের এই কঠিন পরিস্থিতিতে সামাজিক সম্প্রীতির মেলবন্ধনের বার্তা দিতেই এই জুলুসের আয়োজন”।

উরুস কমিটির সভাপতি সাহাজাহন আলি জানান, “প্রতিবছরের ন্যায় এবছরও পীর নুরুল উদ্দিনের স্মৃতিতে রাজল গ্রামে শুক্রবার থেকে শুরু হয়েছে উরুসের মেলা।এবছর ৬৩ তম বর্ষে পদার্পণ করল।আজ দ্বিতীয় দিন।এই উরুস উৎসবে মেতে উঠেছে রাজলবাসী।বাংলা ছাড়াও বিহার থেকে অগণিত মানুষ এই উরুস মেলায় আসেন।এই উরুস উৎসব উপলক্ষে দুইদিন ধরে বসে কাওয়ালির আসর।পীরের মাজারকে ঘীরে চলে জিয়ারত।ভক্তরা উপকৃত হলে খুশি হয়ে অনেকেই ছাগল ও মুরগি দান করে থাকেন।”

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories