Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির উদ্যোগে সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা শুরু হচ্ছে রবীন্দ্র সদনে

ফারুক আহমেদ, এনবিটিভিঃ ২৩ ফেব্রুয়ারি ২০২২ সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলার শুভ সূচনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অন্তর্গত পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি-র উদ্যোগে আকাদেমির রবীন্দ্র সদন প্রাঙ্গণে ২৩-২৭ ফেব্রুয়ারি ২০২২ সাহিত্য উৎসব ও লিটিল ম্যাগাজিনের মেলা জমে উঠবে কোভিড বিধিনিষেধ মেনেই।

আজ, সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখলেন পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সভাপতি অধ্যাপক ব্রাত্য বসু বলেন, “পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির উদ্যোগে, পাঁচ দিন ব্যাপী সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা শুরু হচ্ছে রবীন্দ্র সদন-নন্দন-বাংলা আকাদেমি প্রাঙ্গণে আগামী ২৩-২৭ ফেব্রুয়ারি।”

লিটল ম্যাগাজিন মেলাসহ উৎসবের বিভিন্ন দিনে আকাদেমি প্রবর্তিত স্মারক বক্তৃতা, প্রদর্শনী, গান সহ আলোচনাসভা, কবিতা ও গল্প পাঠ এবং প্রাসঙ্গিক বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে।

প্রায় ৩০০ জন কবি-লেখকের সম্মিলন। ৩০০ লিটল ম্যাগাজিনের সম্ভার। সাময়িকপত্রের ১টি ফিরে দেখা সংকলন। ১টি প্রদর্শনী। ৫ দিন নানান ধরার বাংলা গানে সমৃদ্ধ হবে সাহিত্য উৎসব।

“উদার আকাশ” লিটল ম্যাগাজিন মেলায় অংশ নিচ্ছে এবছরও। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রতিদিন মেলায় অংশ নেওয়া লিটল ম্যাগাজিনের কর্মীদেরকে টিফিন, জল ও চা দেওয়ার আয়োজন রাখছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories