Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

ভোটের প্রচারে বেরিয়ে টাকা বিলির অভিযোগ উঠলো বিজেপি প্রার্থীর বিরুদ্ধে!

গোলাম হাবিব, মালদা: ভোটের প্রচারে বেরিয়ে টাকা বিলি করার অভিযোগ উঠলো ইংরেজবাজার পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী কৃষ্ণ মন্ডল এর বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও। বিজেপি প্রার্থীর পদ খারিজের আবেদন নিয়ে কমিশনে যাচ্ছে তৃণমূল।তবে ভোটারদের নয় দলীয় কর্মীকে সাহায্য করেছিলেন বলে দাবি বিজেপি প্রার্থী কৃষ্ণ মন্ডল এর।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যে ভিডিওতে দেখা যাচ্ছে, ইংরেজবাজার পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী কৃষ্ণ মন্ডল এক ব্যক্তিকে টাকা দিচ্ছেন। বিজেপির উত্তরীয় পরে সেই টাকা দিচ্ছেন তিনি। আর এই ভিডিও ভাইরাল হতেই আসরে নেমেছে তৃণমূল কংগ্রেস। জেলা তৃণমূল কংগ্রেস নেতা দুলাল সরকার বলেন,”ভোটারদের প্রভাবিত করতে টাকা বিলি করছেন বিজেপি প্রার্থী। ভোটের আগে কোনো প্রার্থীর টাকা বিলি পুরোপুরি বেআইনি। নির্বাচন কমিশনকে ওই প্রার্থীর প্রার্থীপদ প্রত্যাহারের জন্য তৃণমূল কংগ্রেস আবেদন জানাবে”।

যদিও ভোটারদের প্রভাবিত করার অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি প্রার্থী কৃষ্ণ মন্ডল। তার দাবি দলীয় কর্মীকে তিনি ওই টাকা দিয়েছেন। দলীয়কর্মী সমস্যায় পড়েছিলেন তাই তিনি টাকা দিয়েছেন।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Topics

Related Articles

Popular Categories