Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

একদল মদ্যপ যুবকের হাতে আক্রান্ত এক সংবাদকর্মী

পশ্চিম বর্ধমান, এনবিটিভি ডেস্ক: দুর্গাপুরের জি টি রোড সংলগ্ন এলাকায় আবারও গজিয়ে উঠেছে হোটেলের বেশে বেআইনি মদের রমরমা কারবার। অভিযোগ গতরাত্রে দুর্গাপুরে একটি দৈনিক সংবাদপত্রের কর্মী সৌভিক মিত্র সার্কুলেশন এর কাজে থাকাকালীন ওই এলাকার দাদু পাহাড়ি নামক একটি হোটেলে খাবার খেতে গেলে প্রায় কুড়ি থেকে 25 জন মদ্যপ যুবক তার উপরে চড়াও হয়। অকথ্য ভাষায় গালিগালাজ এর সাথে প্রায় তিন ঘন্টা ধরে চলে শারীরিক নির্যাতন। এমনকি ট্রাকের তলায় ফেলে দিয়ে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয়া হয় তাকে এছাড়াও জোরপূর্বক কেড়ে নেয়া হয় তার মোবাইল ফোনটি।

ঠিক এই মর্মে আজ মহকুমা শাসকের দপ্তরে একটি অভিযোগ দায়ের করেন সাংবাদিক সৌভিক মিত্র।
আর এখান থেকেই উঠে আসছে একাধিক প্রশ্ন?বারেবারেই অবৈধ হোটেলগুলি নিয়ে অভিযোগ উঠলেও প্রশাসন নির্বিকার কেন? কাদের অঙ্গুলিহেলনে চলছে এই অবৈধ কারবার? প্রসঙ্গত কিছুদিন আগেই বেআইনি হোটেলগুলি ভেঙে গুঁড়িয়ে দেয় আসানসোল-দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি।তৎক্ষণাৎ বন্ধ হয় সব বেআইনি কারবার। আবার স্বমহিমায় দাদু পাহাড়ি হোটেল সহ বিভিন্ন হোটেলগুলিতে রমরমিয়ে চালাচ্ছে মদের ব্যবসা সহ বিভিন্ন বেআইনি কার্যকলাপ। বিজেপি নেতা অভিজিৎ দত্তের দাবি, “শাসক দলের ছত্রছায়াতেই চলছে এই অবৈধ ব্যবস্থা। অবৈধ হোটেলগুলোতে লোকাল কাউন্সিলরের মাসোহারা বাধা আছে” বলেও দাবি করেন অভিজিত দত্ত।

অন্যদিকে একই প্রশ্নে ওই ওয়ার্ড অর্থাৎ দুর্গাপুর 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপেন মাঝির বলেন,
“বিরোধীদের দাবি সম্পূর্ণ মিথ্যে। এই অভিযোগ প্রমাণিত হলে কাউন্সিলর পদ থেকে রিজাইন দেব।
তবে দীপেন বাবু যাই বলুন না কেন ওয়ার্ডের সর্বেসর্বা হিসাবে এই ব্যবসা বন্ধ করার দায়িত্ব তার উপরেই বর্তায়। তাই প্রশ্ন কাদের ছত্রছায়ায় এই ব্যবসা? তবে কি সর্ষের মধ্যেই ভূত প্রশ্ন আমজনতার?

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories