Sunday, September 6, 2026
28 C
Kolkata

এবার বধূ হত্যা নয় শাশুড়িকে খুন করে যাবজ্জীবন সাজা পেল পুত্রবধূ!

সুরজিৎ দাশ, নদীয়া: অবৈধ সম্পর্ক দেখে ফেলায় শাশুড়িকে গত ২৪/৮/২০১৭ সালে খুন করে রানাঘাটের এক পুত্রবধূ ও তার প্রেমিক। আজ রানাঘাট মহকুমা আদালতের পক্ষ থেকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দেয় পুত্রবধূ ও তার প্রেমিককে।

ঘটনা সূত্রে জানা গিয়েছে, হাঁসখালি থানায় গত ২৪/৮/২০১৭ সালে একটি মামলা করেন ভাসুর বিপুল বিশ্বাস। তার অভিযোগ ছিল তার মা বীণাপাণি বিশ্বাসকে খুন করেছে তার ভাতৃবধূ অসীমা বিশ্বাস ও তার প্রেমিক দেবাশীষ রাও। পুলিশ তদন্তে নেমে জানতে পারেন অসীমা বিশ্বাসের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল তার প্রেমিক দেবাশীষ রাও এর। এই সম্পর্কের কথা জেনে ফেলে তার শাশুড়ি। বারবার এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার কথা বলেন পুত্রবধূকে। এর কারণে শাশুড়িকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করে অসীমা ও দেবাশীষ। সেইমতো ভারী জিনিস দিয়ে শাশুড়ির মাথায় আঘাত করে বীণাপাণি দেবীকে খুন করে অসীমা। এরপর বীণাপাণি দেবীর শরীরের বিভিন্ন অংশে আঘাত লক্ষ্য করা যায় এবং সেই দিনই বীণাপাণি দেবী মৃত্যু হয়।

খুনের ঘটনায় অসীমার প্রেমিক দেবাশীষের প্রত্যক্ষ যোগ ছিল বলে অভিমত স্থানীয়দের। এরপর হাঁসখালি থানার পুলিশ তদন্তে নেমে অসীমা ও দেবাশীষকে গ্রেফতার করে এবং পরবর্তীতে এই দুজনের নামে চার্জশিট দেয়। বিভিন্ন সাক্ষ্য-প্রমাণ শেষে রানাঘাট মহকুমা আদালত এই দুই জনকে দোষী সাব্যস্ত করে। সোমবার আদালত অসীমা বিশ্বাস ও দেবাশীষ রাও কে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। একইসঙ্গে 50 হাজার টাকা জরিমানা করেন। আদালতের এই রায়ে খুশি মৃত বীণাপাণি দেবীর আত্মীয়-পরিজনেরা।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories