Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

ইণ্ডিয়ান সায়েন্স কংগ্ৰেস অ্যাসোসিয়েশনের উদ‍্যোগে “জাতীয় বিজ্ঞান দিবস” পালন

দীপঙ্কর মজুমদার, কলকাতাঃ আঠাশে ফেব্রুয়ারি আমাদের দেশে নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী স‍্যার সি.ভি. রমণের “রমণ এফেক্ট” আবিষ্কারকে স্মরণীয় করে রাখার জন্য “জাতীয় বিজ্ঞান দিবস” হিসাবে পালিত হয়। এই বছরের জাতীয় বিজ্ঞান দিবসের থিম হল: “ইণ্টিগ্ৰেটেড অ্যাপ্রোচ ইন সায়েন্স অ্যাণ্ড টেকনোলজি ফর এ সাসটেনেবল ফিউচার”। এই উপলক্ষ‍্যে আমাদের দেশের বিজ্ঞান বিষয়ক আদি প্রতিষ্ঠান “ইণ্ডিয়ান সায়েন্স কংগ্ৰেস অ্যাসোসিয়েশন”, কলকাতা চ‍্যাপ্টারের উদ‍্যোগে অ্যাসোসিয়েশনের সভাঘরে আজ এক মনোজ্ঞ আলোচনাসভা অনুষ্ঠিত হল।

 উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট বিজ্ঞানীরা। ছিলেন প্রফেসর বিজয় লক্ষ্ণী সাক্সেনা, সাধারণ সভাপতি, প্রফেসর অশোক কুমার সাক্সেনা, আহ্বায়ক, কানপুর চ‍্যাপ্টার, প্রফেসর মনোজ চক্রবর্তী, আহ্বায়ক, কলকাতা চ‍্যাপ্টার, এস. রামকৃষ্ণ, সাধারণ সম্পাদক, প্রফেসর রঞ্জিত কুমার ভার্মা, পূর্বতন কোষাধ‍্যক্ষ, প্রফেসর নিবেদিতা চক্রবর্তী, কার্যনির্বাহী কমিটির সদস‍্যা। প্রফেসর অভিজিৎ ব‍্যানার্জী, সাধারণ সম্পাদক, প্রফেসর বি.পি. চ‍্যাটার্জী, পূর্বতন সাধারণ সম্পাদক এবং ড. অতুল কুমার, কার্যনির্বাহী সম্পাদক প্রমুখ।

 প্রত‍্যেক বিজ্ঞানীই আমাদের দেশে বিজ্ঞানের উন্নতিতে স‍্যার সিভি রমণের অবদান, বিজ্ঞানের প্রচারে অ্যাসোসিয়েশনের ভূমিকা, বিজ্ঞানকে জনমুখী করে তোলার প্রয়োজনীয়তা ইত‍্যাদি বিষয়ের উপর আলোকপাত করেন।

আলোচনা সভায় বিশিষ্ট ব্যাক্তিগণ।

আলোচনাসভার প্রথম বক্তা ছিলেন বিশিষ্ট বিজ্ঞানী এবং কল‍্যাণী বিশ্ববিদ‍্যালয়ের সহ- উপাচার্য প্রফেসর গৌতম পাল। প্রফেসর পাল তাঁর মনোজ্ঞ আলোচনায় মানবদেহে বিভিন্ন খাদ‍্যতালিকাভুক্ত টক্সিন যেমন বিসফেনল এস, বিসফেনল এ, আজিনামোটো বা মোনোসোডিয়াম গ্লুটামেট, রোডামাইন বি এবং মেটানিন ইয়োলোর কুপ্রভাব সম্বন্ধে আলোকপাত করেন।

 দ্বিতীয় বক্তা প্রফেসর সোমনাথ গঙ্গোপাধ‍্যায়, প্রাক্তন বিভাগীয় প্রধান, শারীরবিদ‍্যা বিভাগ, কলকাতা বিশ্ববিদ‍্যালয় তাঁর বক্তৃতায় আর্গোনোমিক্স বা কর্মদক্ষতার বিভিন্ন দিকের উপর আলোকপাত করেন। বক্তাদের অসামান‍্য দক্ষতায় আলোচনাসভাটি অত‍্যন্ত মনোগ্ৰাহী হয়ে ওঠে। ড. অতুল কুমারের ধন‍্যবাদ জ্ঞাপনের মধ‍্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories