Saturday, September 5, 2026
28 C
Kolkata

কর্মরত অবস্থায় দুর্ঘটনায় মৃত্যু শ্রমিকের, চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে

পশ্চিম বর্ধমান, এনবিটিভি ডেস্ক: কর্মরত অবস্থায় দুর্ঘটনায় মৃত্যু এক শ্রমিকের।আসানসোল দক্ষিণ থানার সাঁতাইশাতে সিলিকেট কারখানায় ঘটে এই দুর্ঘটনা। ওই শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকা জুড়ে।

জানা গিয়েছে,মঙ্গলবার কারখানায় কর্মরত অবস্থায় সোডা ভর্তি বস্তার রাক পড়ে মৃত্যু হয় ওই শ্রমিকের।মৃতের নাম কৃষ্ণা নোনিয়া।সিসিটিভি ক্যামেরায় এই মর্মান্তিক ঘটনার দৃশ্য ধরা পড়ে।এদিন ওই সিলিকেট কারখানায় সোডার বস্তা ওঠানোর কাজ চলছিলো।সেই সময় হঠাৎই বস্তার রাক পড়ে যায় ওই শ্রমিকের উপর।

তড়িঘড়ি ওই শ্রমিককে উদ্ধার করে আসানসোলের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করে।এই ঘটনায় কারখানার চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories