Saturday, June 6, 2026
28.6 C
Kolkata

দার্জিলিং পুরসভা দখল নয়া দল হামরো পার্টির, পাহাড়ে খাদে পড়ল BJP

এনবিটিভি ডেস্কঃ আজ রাজ্যে ১০৮ টি পুরসভা ভোটের ফল প্রকাশ হয়। যার মধ্যে রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস ১০৩ টি পুরসভা’তে জয় লাভ করে। মাত্র ৫ টি জায়গাতে তৃণমূল বিরোধী শিবিরের পতাকে ওড়াতে সক্ষম হয়েছে। এদিকে দার্জিলিঙে মাত্র কয়েক মাস পূর্বে তৈরি হয় হামরো পার্টি। এককভাবে দার্জিলিং পুরসভা দখল করল হামরো পার্টি। পাহাড়ের হামরো পার্টির এই অল্প সময়ের সাফল্য অবাক করে দিয়েছে বিশেষজ্ঞ মহলকে।

অজয় এডওয়ার্ডস, হামরো পার্টির সুপ্রিম।

উল্লেখ্য, ২০২১ সালের ২৫ নভেম্বর জন্ম হয় হামরো পার্টির। পাহাড়ের রাজনীতিতে নতুন সংযোজন নিয়ে আসে বিখ্যাত গ্লেনারিজ রেস্তরাঁর কর্তা অজয় এডওয়ার্ডস। পাহাড়িদের জীবন যাত্রার মান উন্নায়নের জন্য এই দলের গঠন বলে জানা যায়। প্রথম বারেই দার্জিলিং পুরসভা দখল করার সাফল্যে উৎফুল্ল পাহাড়িবাসী। ফলে পাহাড়ে তৈরি হল নয়া রাজনৈতিক সমীকরণ।

ভোট প্রচারের মুহূর্ত।

এবার দার্জিলিং পুরসভা দখল করল নয়া দল হামরো পার্টি। ৩২ টির মধ্যে ১৮ টি ওয়ার্ডে দখল করেছে হামরো পার্টি। যা দার্জিলিং পুরসভার ‘ম্যাজিক ফিগার’ বলে ধরা হয়। গোর্খা ন্যাশানাল লিবারেশন ফ্রন্ট (জিএনএলএফ) থেকে বেরিয়ে এসে দল তৈরি করেছেন অজয় এডওয়ার্ডস।

পুরভোটে জয়ের পরে সমর্থকরা।

 বিজেপি একটিও আসন পায়নি পাহাড়ের চেনা গেরুয়া শিবির থেকে। এমনকি পাহাড়ে দাগ কাটতে পারেনি তৃণমূল কংগ্রেসও। মাত্র দুটি ওয়ার্ডে জিতেছে ঘাসফুল শিবির। অনীত থাপার দল পেল আটটি আসন। অন্যদিকে বিমল গুরুঙের গোর্খা জনমুক্তি মোর্চা পেল আটটি আসন। সেই পরিস্থিতিতে পাহাড়ে নয়া রাজনৈতিক সমীকরণ দেখতে পারছেন বিশেষজ্ঞরা।

হামরো পার্টির যুব ভোটার।

 তাঁদের বক্তব্য, ২০১৯ সালের লোকসভা ভোট এবং ২০২১ সালের বিধানসভা ভোটে বিজেপি যেভাবে পাহাড়ে ফায়দা তুলেছিল, তা ধরে রাখতে পারল না এই পুরভোটে। সেক্ষেত্রে আঞ্চলিক দলের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বরং নয়া দল উঠে এল পাহাড়ে। 

শুধু তাই নয়, পাহাড়ে তৈরি হল নতুন প্রশ্ন। কিছু দিন আগেই তৃণমূলের হাত ধরা বিমল গুরুং কিংবা নতুন দল বানানো অনীতা থাপাদের অস্তিত্বও কি তবে বিপন্ন হতে চলেছে? আবারও কি পাহাড়ে কমর বেঁধে নামবে তৃণমূল শিবির, তা সময় বলে দেবে।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories