Saturday, September 5, 2026
28 C
Kolkata

বিহার থেকে মদ খেতে এসে গুলি চালিয়ে তান্ডব দুষ্কৃতীদের

গোলাম হাবিব, মালদা:বিহার থেকে মালদার হরিশ্চন্দ্রপুর সীমান্তবর্তী কুমেদপুর এলাকায় মদ খেতে এসে গুলি চালালো দুষ্কৃতীরা। মদের ঠেকের মধ্যেই চলল গুলি। গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি স্থানীয় এক যুবক। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় কুমেদপুর এলাকায়।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে মালদা জেলার হরিশচন্দ্রপুর থানা এলাকার বাংলা বিহার-সীমান্তবর্তী কুমেদপুরের দরিয়াপুর এলাকায়।

বিহার রাজ্যে মদ নিষিদ্ধ। তাই সেখান থেকে ৫ জন দুষ্কৃতী মদ খাওয়ার উদ্দেশ্যে বিহার সীমান্তবর্তী হরিশচন্দ্রপুর কুমেদপুররে দরিয়াপুরে আসে। সেখানেই একটি মদের ঠেকে বচসা বাঁধে স্থানীয় এক বাসিন্দার সাথে। বচসার জেরে দুষ্কৃতীরা চালায় গুলি।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় গুলিবিদ্ধ হয় স্থানীয় বাসিন্দা বর্মা হাঁসদা(৩৬)। বাড়ি কুমেদপুর দরিয়াপুর এলাকায়। পিঠে ২ টি গুলি লাগার পরে লুটিয়ে পড়ে মাটিতে। তড়িঘড়ি ওই ব্যক্তিকে প্রথমে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল নিয়ে আসা হলে পরে ওই ব্যক্তির আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়।

গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত ৫ জন পালানোর চেষ্টা করে। তাদের মধ্যে ২ জনকে গ্রেপ্তার করে হরিশচন্দ্রপুর থানার পুলিশ। যদিও ৩ জন পলাতক। ধৃতরা বিহারের বাসিন্দা, সন্তোষ শর্মা (৪৩), বিকাশ কুমার রজক(৩২)। বাড়ি বিহারের কাঠিয়ার জেলার আজম নগর থানার পলসা এলাকায়। ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করছে পুলিশ।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories