Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

তোলা তোলার প্রতিবাদে এক ব্যক্তিকে গনধোলাই দিলো স্থানীয়রা

আসানসোল, এনবিটিভি ডেস্ক: প্রকাশ্যে এক ব্যক্তিকে গণ ধোলাই আসানসোল দক্ষিণ থানার সামনে। ওই ব্যক্তি প্রতিদিন মদ্যপ অবস্থায় জোর জবরদস্তি করে তোলা তুলতো থানার আশেপাশের দোকান থেকে। তারই প্রতিবাদে ওই ব্যক্তিকে মারধর করে স্থানীয়রা।

জানা গিয়েছে, আসানসোলের উষাগ্রাম দুর্গা মন্দির এলাকায় প্রায় দিন মদ্যপ অবস্থায় অশ্রাব্য গালিগালাজ করতো বাড়কু সিং ওরফে মুন্নার অনুগামীরা। প্রায় দিন এলাকায় টাকা তুলে মদ্যপান করে যাকে তাকে ঘরে ঢুকে মারধর করতো বলে অভিযোগ। বুধবার দুপুরে স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বে দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেন স্থানীয়রা। অন্যদিকে এক চা ওয়ালা বলেন, “প্রায় দিন ঝামেলা পাকাতে থাকতো। চা খেয়ে পয়সা দিত না। পয়সা চাইতে গেলে তাদেরকে মারার হুমকি দিত”।

আজ আবার জোর পূর্বক তোলা তুলতে গেলে ওই ব্যক্তিকে থানার সামনে মারধর করে স্থানীয়রা। এরপর সকলে মিলে ওই যুবককে পুলিশের হাতে তুলে দেয়।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories