Saturday, June 6, 2026
28.6 C
Kolkata

গভীর রাতে দুষ্কৃতীদের তান্ডব এলাকা জুড়ে!

সুরজিৎ দাশ, নদীয়া: গভীর রাতে গোটা এলাকায় দুষ্কৃতীদের তাণ্ডব।বেশ কয়েকটি বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা, এলাকায় শিবরাত্রি উপলক্ষে পূজিত হওয়া শিবলিঙ্গ কে ফেলে দেয় নয়নজুলিতে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকা জুড়ে।

ঘটনাটি ঘটেছে শান্তিপুর 5 নম্বর ওয়ার্ডের সারাগর নতুন পাড়া এলাকায়। ওই এলাকার বাসিন্দা দিলীপ নন্দীর অভিযোগ, “গতকাল মধ্যরাতে হঠাৎ একদল দুষ্কৃতী তার বাড়িতে চড়াও হয়, এছাড়াও তাকে ডাকাডাকি করে। দিলীপ নন্দী সাড়া শব্দ না দেওয়ায় প্রতিবেশী বেশ কয়েকটি বাড়িতে গিয়ে চড়াও হয় ওই দুষ্কৃতীরা”। অভিযোগ,”প্রত্যেককেই বাইরে বেরিয়ে আসতে বলে।এছাড়াও উচ্চস্বরে সবাইকে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দেয়। দুষ্কৃতীদের তাণ্ডবে এলাকার লোকজন আতঙ্কে কেউ ঘরের বাইরে বেরিয়ে আসেনি”।এরপর কয়েক ঘণ্টা তাণ্ডব চালানোর পরে ওই এলাকায় শিবরাত্রি উপলক্ষ্যে পূজিত হওয়া একটি শিবলিঙ্গ কে পাশের একটি নয়নজুলিতে ফেলে দেয়।

যদিও এই ঘটনার সাথে কে বা কারা জড়িত আছে তা প্রকাশ্যে আনতে ভয় পাচ্ছেন এলাকার স্থানীয়রা। ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ। আজ সকালে এই ঘটনায় শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই এলাকার স্থানীয়রা। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে শান্তিপুর থানার পুলিশ।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories