Thursday, July 23, 2026
28.7 C
Kolkata

ধার দেওয়া টাকা চাইতে গিয়ে আক্রান্ত যুবক

গোলাম হাবীব,মালদা: ধার দেওয়া টাকা চাইতে গিয়ে বন্ধু ও তার দলবলের হাতে আক্রান্ত হলেন দিনমজুর যুবক। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার কাঞ্চনজঙ্ঘাপল্লী এলাকায়।

জানা গিয়েছে,বুধবার রাতে ধার দেওয়া ৩৬০০ টাকা বন্ধুর কাছে চাইতে যায় ওই দিনমজুর যুবক। এরপর ওই যুবককে পিটিয়ে খুনের চেষ্টার অভিযোগ ওঠে দুই বন্ধু ও তার দলবলের বিরুদ্ধে।গুরুতর জখম অবস্থায় ওই যুবককে রাতেই চিকিৎসার জন্য ভর্তি করানো হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। এই ঘটনায় আক্রান্ত যুবকের পরিবার হামলাকারী পিন্টু চৌধুরী, রাকেশ পোদ্দারসহ তার দলবলের বিরুদ্ধে পুরাতন মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তেরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত যুবকের নাম বিপ্লব সরকার (২৭)। কাঞ্চনজঙ্ঘাপল্লী এলাকায় দু’বছর আগে বন্ধু পিন্টু চৌধুরীকে ৩৬০০ টাকা ধার দিয়েছিলেন ওই যুবক। কিন্তু সেটা টাকা ফেরত দিচ্ছিল না। এরপর বুধবার রাতে বন্ধুর কাছে সেই টাকার দাবি করে দিনমজুর যুবক বিপ্লব । সেইসময় অভিযুক্তরা অতর্কিতে বাঁশ, লোহার রড নিয়ে ওই যুবকের উপর হামলা চালায় বলে অভিযোগ। তাকে প্রকাশ্য রাস্তায় পিটিয়ে খুনের চেষ্টা চালানো হয়।পুরাতন মালদা থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে লিখিত অভিযোগ দায়ের হয়েছে অভিযুক্তদের খোঁজ চালানো হচ্ছে।

Hot this week

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Related Articles

Popular Categories