Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

লক্ষাধিক টাকার জিনিস ফিরিয়ে দিয়ে নজীর গড়লেন মালঞ্চর অটো ড্রাইভার

আলিনুর মন্ডল, বসিরহাট, এনবিটিভিঃ  সব মানুষের মনুষত্ব যে এখনো বিকিয়ে যায়নি তা তার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন এক দিনমজুরি অটো ড্রাইভার। সততার পরিচয় দিলেন ভেবিয়া চৌমাথা থেকে মালঞ্চ রুটের অটো ড্রাইভার কালাম শেখ।কালাম শেখের বাড়ি হাসনাবাদ থানা দক্ষিণ ভেবিয়া এলাকায়। লক্ষাধিক টাকার আসবাব গুড়িয়ে পায়, সেটাকে না হাতিয়ে নিয়ে ফিরিয়ে দেন।

ঘটনাটি ঘটে সোমবারই ভোর দুপুরেই। সেদিন বেলা বারোটা নাগাদ ভেবিয়া চৌমাথা থেকে মালঞ্চ উদ্দেশ্যে রওনা দেন অটো নিয়ে। মালঞ্চ পৌঁছে কালাম শেখ তার গাড়ি থেকে সব প্যাসেঞ্জার নেমে যাওয়ার পর একটি ব্যাগ দেখতে পান। সেটা সাধারণ ব্যাগ ছিলনা। সেটা দেখে চক্ষু চড়কগাছ। ব্যাগের মধ্যে ছিল দুটি স্মার্টফোন, একজোড়া কানের সোনার অলংকার ও পনেরশো টাকার মত কিছু জিনিস পত্র।

এরপরেই ব্যাগটা খুলে চক্ষু চড়ক ড্রাইভার শেখ কালামের। এদিকে মহিলাটি গহনার ব্যাগটি খোঁজাখুঁজি শুরু করে দেয়। কালাম শেখ তৎক্ষণাৎ অটো ইউনিয়নে ব্যাগটি জমা দেওয়ার জন্য প্রস্তুত হয়। এমত অবস্থায় মহিলাটি অটোস্ট্যান্ড এসে খোঁজাখুঁজি ও কান্নাকাটি শুরু করে দেয়।

তখন কালাম শেখ জানান, তিনি এই ব্যাগটি পেয়েছেন। ভেবিয়া চৌমাথা টু মালঞ্চ রুটের ড্রাইভাররা সততার সাথে ব্যাগটি মহিলা হাতে তুলে দেন। ভেবিয়া চৌমাথা থেকে মালঞ্চ রুটের অটো চলাচলদীর্ঘদিন বন্ধ থাকায় অনেক আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয় ওই রুটের অটো ড্রাইভার দের।

 এদিনের লক্ষাধিক টাকার ব্যাগটি পেয়ে তা আত্মাসাত না করেই এক নজীর তৈরি করলেন কালাম শেখ।  

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories