Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

ছাত্রযুবদের আন্দোলন দেখে ভয় পাচ্ছে পুলিশ, জেল মুক্তির পরেই বিস্ফোরক মীনাক্ষী

 এনবিটিভি ডেস্কঃ   আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আনিস খানের হত্যার প্রতিবাদে রাজ্যের ছাত্র যুবদের রাজপথে দেখা মেলে। আর এই আন্দোলনে বাম নেত্রী মীনাক্ষী পা তুলে রাখবেন তা হতে পারেনা। তবে সেদিন আমতায় থানা ঘেরাও করায় পাকড়াও হয় মীনাক্ষী। সোমবার মুক্তি পায় লড়াকু বাম নেত্রী। আনিসের ন্যায়বিচার পেতে কোনভাবে মীনাক্ষীকে রোখা যাবে না তা মুক্তির পরেই কড়া শুরে জানিয়ে দেন।

জেলবন্দি করে রোখা যাবে না তাঁদের মেয়েকে। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনই জানালেন বামনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের বাবা ও মা। কুলটির বাড়িতে বসে দুজনেই জানালেন প্রতি মুহূর্তে মেয়ের পাশে রয়েছেন তাঁরা।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি আনিস খানের মৃত্যুতে সিবিআই তদন্তের দাবিতে হাওড়া গ্রামীণের পুলিশ সুপারের অফিস অভিযান কর্মসূচির ডাক দিয়েছিল বাম ছাত্রযুবরা। পুলিশ তাদের বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টিও। তার জেরে আহত হন কয়েকজন পুলিশকর্মী। এদিকে পুলিশের ওপর হামলার অভিযোগে গ্রেফতার হন মীনাক্ষীসহ ১৬ জন বাম নেতাকর্মী।

তাঁদের উপরে চাপানো হয় একাধিক মামলা ধারা ৩০৭ (খুনের চেষ্টা), ধারা ৩৩৩ (কর্তব্যরত সরকারি কর্মীকে ইচ্ছাকৃত ভাবে গুরুত্বর আঘাত করা), ধারা ৩২৬ (ভয়ঙ্কর অস্ত্র দিয়ে আঘাত), ধারা ১৪৭ (দাঙ্গা বাধানোর অভিযোগ)।

বাম নেতা সুজন চক্রবর্তী বলেন, “মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভোটে লড়েছিল মীনাক্ষী তাই তার বিরুদ্ধে মিথ্যা মামলা চাপানো হচ্ছে। আনিস হত্যার তদন্তকে লুকীয়ে রাখার চেষ্টা করছেন খোদ মুখ্যমন্ত্রী।”

সংবাদমাধ্যমকে মীনাক্ষীর বাবা মনোজ মুখোপাধ্যায় বলেন, ‘মেয়ের সঙ্গে জেলে গিয়েছে দেখা করেছি। কেমন আছে জানতে চেয়েছি। ও যে পথে এগিয়েছে তাতে এটাই স্বাভাবিক। সরকার ইচ্ছা করে ওদের জামিন দিচ্ছে না। অভিযোগ এনেছে, মীনাক্ষী না কি বোমা ছুঁড়েছে। আহত পুলিশকর্মীদের চিকিৎসার নথি আদালতে পৌঁছে দিচ্ছে না পুলিশ।’

Hot this week

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories