Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

উত্তরপ্রদেশের ফলাফলকে ‘৮০-২০’ জয় বলে অভিহিত করেছেন ওয়াইসি

এনবিটিভি ডেস্কঃ  বৃহস্পতিবার AIMIM সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের ফলাফলকে “৮০-২০-এর বিজয়” বলে অভিহিত করেছেন। এবং তিনি ভবিষ্যদ্বাণী করেছেন যে, এই পরিবেশ বহু বছর ধরে ভারতীয় গণতন্ত্রে অব্যাহত থাকবে।

উল্লেখ, বৃহস্পতিবার দেশের পাঁচ রাজ্য অর্থাৎ উত্তরপ্রদেশ, পঞ্জাব, উত্তরাখণ্ড, গোয়া, মনিপুর বিধানসভা ভোটের ফলাফল ঘোষণা হয়েছে। শুধুমাত্র আম আদমি পার্টি পঞ্জাব রাজ্য দখল করেছে অন্যদিকে চার রাজ্যে বিজেপির হাতে চলে যায়। এদিন ভোটের ফলাফল ঘোষণার পরেই আসাদুদ্দিন ওয়াইসি এক সাংবাদিক সম্মেলন করেন।

আসাদুদ্দিন ওয়াইসি উত্তরপ্রদশ বিধানসভা নির্বাচনে ১০০ টি বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কিন্তু একটাও সিট মেলেনি মিম পার্টি । স্পষ্টতই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের “৮০ শতাংশ বনাম ২০ শতাংশ” বিষয়টি সাংবাদিকদের সামনে বক্তব্য দেওয়ার সময় জোর দেন।

এদিন ওয়াইসি ফলাফলের পরে বলেন, যদিও ফলাফলগুলি দলের প্রত্যাশা অনুযায়ী আসেনি, তবে মিম পার্টি আগামী দিনের জন্য উত্তরপ্রদেশে রাজ্যে কাজ চালিয়ে যাবে।

এদিন ওয়াইসি বলেন, “আমরা কঠোর চেষ্টা করেছি। ফলাফল আমাদের প্রত্যাশা অনুযায়ী নয় তবে আমরা দুর্বলতা কাটিয়ে আরও কঠোর পরিশ্রম করব। আমি আশা করি উত্তরপ্রদেশে আমাদের দলের একটি ভাল ভবিষ্যত হবে।”

মিম পার্টির গুরুত্ব উল্লেখ করে ওয়াইসি বলেন যে, “এমআইএম-এর অনেকগুলো উদ্দেশ্য ছিল এবং তার মধ্যে একটি হলো রাজনৈতিক নেতৃত্ব গড়ে তোলা। দেশের আগামী দিন গুলীতে মিম পার্টি গুজরাট, রাজস্থান এবং অন্যান্য রাজ্যেও বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে।”

তিনি উত্তরপ্রদেশের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন যারা তার মিম পার্টিকে ভোট দিয়েছেন। তিনি দলের রাজ্য নেতা এবং অন্যান্য রাজ্যের নেতাদের ধন্যবাদ জানিয়েছেন, যারা উত্তর প্রদেশে কাজ করেছেন এবং তাদের সাহস না হারানোর পরামর্শ দিয়েছেন।

ওয়েসি ভাগিদারি পরিবর্তন মোর্চার সমস্ত কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন যার AIMIM একটি অংশ ছিল।

সমাজবাদী পার্টিকে (এসপি) আক্রমণ করে তিনি বলেন, কিছু রাজনৈতিক দল তাদের ব্যর্থতা আড়াল করতে ইভিএম টেম্পারিংয়ের কথা বলছে। তিনি সাম্প্রদায়িক মেরুকরণের একটি সুস্পষ্ট উল্লেখে করে বলেন। আমি (আসাদুদ্দিন) ২০১৯ সালে বলেছিলাম যে, ইভিএমে কোনও ত্রুটি নেই। এমন একটি চিপ যা মানুষের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে।  

আমরা এসব অভিযোগ নিয়ে মাথা ঘামাই না। তারা দীর্ঘদিন ধরে এটি বলে আসছে যে বিজে পি’র বি টিম। বিরোধীদের অভিযোগের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে ওওয়াইসি বলেছিলেন যে, এবার তিনি বিজেপিকে নির্বাচনে জয়ী করতে সাহায্য করতে ইউপিতে এসেছিলেন।

বিএসপির প্রতিষ্ঠাতা কাঁশি রামের বিখ্যাত উক্তি “পহেলা নির্বাচন হারনা, দুসরা হারানা অর তিসরা জেতনা (প্রথম এবং দ্বিতীয় নির্বাচনে হেরে তৃতীয় জয়ী)” উদ্ধৃত করে তিনি বলেছিলেন: “আজ আমরা পরাজিত হয়েছি  তাতে কিছু আসে যায় না তবে আমরা জিতব।”

বিএসপির খারাপ পারফরম্যান্সের বিষয়ে ওয়াইসি মন্তব্য করে বলেন যে, যদি বিএসপি নিশ্চিহ্ন হয়ে যায় তবে তা ভারতীয় গণতন্ত্রের জন্য দুঃখজনক হবে। ভারতীয় গণতন্ত্রকে শক্তিশালী করার ক্ষেত্রে বিএসপির মূল ভূমিকা অনস্বীকার্য। ওয়াইসি আত্মবিশ্বাস প্রকাশ করে বলেন বিএসপি কোনদিন মুছবেনা বরং টিকে থাকবে বলে আশা করা যায়।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories