Wednesday, October 21, 2026
24 C
Kolkata

ভয়াবহ পথ দুর্ঘটনা ৩৪ নম্বর জাতীয় সড়কে, জোরে বাইক চালানোর অভিযোগ বাইক আরোহীর বিরুদ্ধে

সুরজিৎ দাস, নদিয়াঃ আবারো ভয়াবহ পথদুর্ঘটনা ঘটলো 34 নম্বর জাতীয় সড়কে। প্রশাসনের রাখা রেলিংয়ের সজোরে ধাক্কা মারে এক বাইক আরোহীর। আশঙ্কাজনক অবস্থায় ওই বাইক আরোহী হাসপাতালে ভর্তি। গতিবেগ বেশি থাকার অভিযোগ তুলে অন্য বাইক আরোহী দের মারধর এলাকাবাসীর। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানা গোবিন্দপুর 34 নম্বর জাতীয় সড়কে।

জানা গিয়েছে, গতকাল রাতে কৃষ্ণনগর থেকে দুটি বাইকে করে তিন যুবক গোবিন্দপুরে এসেছিল। গোবিন্দপুর এর নতুন 34 নম্বর জাতীয় সড়কে এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটার কারণে প্রশাসনের তরফ থেকে রেলিং দিয়ে রাখা হয়েছে। যাতে গাড়ির গতি বেগ নিয়ন্ত্রণে আনা যায়। অভিযোগ ওই দুই বাইক আরোহী প্রচুর গতিতে বাইক চালাচ্ছিল। ঠিক তখনই প্রশাসনের রাখা রেলিং এ গিয়ে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে ছিটকে পড়ে যায় বাইক চালক। এর পরই তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বাকি আরও একটি বাইকে যারা ছিলেন তাদের এলাকাবাসী ধরে মারধর শুরু করে। এলাকাবাসীর অভিযোগ যেভাবে এরা বাইক চালাচ্ছে তাতে অন্যান্য পথচারীর ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই বাইক আরোহী এবং পথদুর্ঘটনা গ্রস্থ বাইকটিকে উদ্ধার করে নিয়ে আসে শান্তিপুর থানার পুলিশ।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories