Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

বেহাল রাস্তার দশা দীর্ঘ কয়েক বছর ধরে তবুও দায় এড়াতে ব্যস্ত প্রশাসন

বিশ্বজিৎ কর্মকার, মুর্শিদাবাদ:

তৎকালীন বাম আমলে পড়েছিল পিচ তার পরে দীর্ঘ বছর কেটে যায়।বর্তমানে রাস্তার যে অবস্থা তা চলাচল করার অযোগ্য হয়ে পড়েছে জলঙ্গী ব্লকের সাদিখাঁন দেয়ার অঞ্চলের সাদিখাঁন দেয়ার স্কুল মোড় থেকে ফকিরাবাদ পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার রাস্তা।
একাধিক বার রাস্তা নিয়ে আন্দোলন করতে দেখা গিয়েছে বিরোধীদের।

আবার বর্ষা আসছে আর তাতেই আতঙ্কে রয়েছেন পথ চলতি সাধারণ মানুষ।এক টোটো চালকের কথায়,” রাস্তা নয় এটা একটা মরণফাঁদ হয়ে আছে ।যে কোনো সময় বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই রাস্তা তাড়াতাড়ি সরানোর কাজ যেনো হয় সেই আবেদন করেন।স্থানীয় এক মহিলা বলেন,” শুধু ভোটের সময় হলে রাস্তা হবে কিন্তু ভোট মিটলে আর কাওকে দেখা যায়না”।

অন্য এক স্থানীয়র মতে,” এই রাস্তার কারণে কোনো গাড়ি যেতে চাইনা গেলে বেশি ভাড়া দিলে তবেই যায় গাড়ি”। অপর দিকে আরও এক টোটো চালক বলেন, “রাস্তার যে অবস্থা তাতে ভাড়া না নিয়ে হবে না। টায়ার খুব নষ্ট হচ্ছে।গোটা রাস্তা টায় যেনো একটা মরণ ফাঁদ হয়ে রয়েছে সেটা বলার অপেক্ষা রাখেনা”।

এই বিষয়ে সাদি খাঁন দেয়ার গ্রাম পঞ্চায়েত প্রধান হাফিজা বলেন,”সত্যি রাস্তার অবস্থা খুবই খারাপ ,তবে রাস্তাটি জেলা পরিষদের তাই পঞ্চায়েত কিছু করতে পারছে না নইলে পঞ্চায়েতের পক্ষ থাকে সরানোর ব্যবস্থা করতে পারতাম।পঞ্চায়েতের পক্ষ থেকে বিডিও সহ জেলা পরিষদ কে মৌখিক ভাবে একাধিক বার জানিয়েছি।আশাকরছি খুব তাড়াতাড়ি। রাস্তার সমস্যা থেকে মুক্তি পাবে মানুষ”। তবে এখন দেখার বিষয় কবে এই সমস্যা থেকে মুক্তি পায় সাধারন মানুষ।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories