Sunday, June 7, 2026
28.6 C
Kolkata

গৃহবধূকে হত্যা করে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠলো স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে

সুরজিৎ দাস, নদীয়া:এক গৃহবধূকে হত্যা করে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে। গৃহবধূর বাবার বাড়ি তরফ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের। ঘটনাটি ঘটেছে, নদীয়ার শান্তিপুর থানার ঢাকা পাড়া এলাকায়।

জানা গিয়েছে বছর ছয় আগে নদীয়ার তাহেরপুর থানার বিননগর বিলপাড়া বাসিন্দা যুবতী মিনা পালের সঙ্গে দেখাশোনা করে বিয়ে হয় শান্তিপুর থানা ঢাকা পাড়ার বাসিন্দা উজ্জ্বল পালের। বর্তমানে তাদের একটি তিন বছরের কন্যা সন্তান রয়েছে। অভিযোগ বিয়ের এক বছর পর থেকেই বিভিন্ন অজুহাত নিয়ে তার স্বামী, শশুর,শাশুড়ি এবং জা তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত। কিছুদিন আগেও তাকে টাকা চুরির মিথ্যা অপবাদ দেওয়া হয় বলে অভিযোগ গৃহবধূর পরিবারের। এর আগেও অত্যাচার সহ্য করতে না পেরে একাধিকবার বাবার বাড়ি চলে যায় সে। অভিযুক্ত স্বামী উজ্জল পাল বারবার তাকে আবারও প্রতিশ্রুতি দিয়ে নিয়ে আসে।

পরিবারের অভিযোগ কয়েকদিন আগেও তাকে অনুরোধ করে তার বাবার বাড়ি থেকে নিয়ে এসে পরিকল্পনামাফিক তাকে মেরে ফেলে গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। আর এই অভিযোগে শান্তিপুর থানায় পরিবারের তরফ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। গৃহবধূর পরিবারের লোকজনের দাবী,”অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা করুক প্রশাসন”। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories