Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

ফুটবল খেলতে গিয়ে প্রাণ হারালো কৃষ্ণনগরের এক প্রতিভাবান ফুটবলার!

সুরজিৎ দাস, নদীয়া: ফুটবল খেলতে খেলতে মৃত্যু হল এক ফুটবলারের। মৃত ফুটবলারের নাম দেবজ্যোতি ঘোষ, বয়স আনুমানিক 26 বছর। ঘটনাটি ঘটেছে নদীয়ার ধুবুলিয়া থানার বেলপুকুর এলাকায়। 

জানা যায়, নদিয়ার কৃষ্ণনগরের চৌরাস্তা সুকুল রোডের বাসিন্দা দেবজ্যোতি ঘোষ। ছোট থেকেই ফুটবলের প্রতি প্রবল আগ্রহ। ফুটবলের ভালোবাসায় তাকে পৌঁছে দিয়েছিল কলকাতায়। জানা যায়, কয়েক দিন আগেই ইস্টবেঙ্গলের দ্বিতীয় টিমে খেলার জন্য চুক্তি করেছিল। এলাকাতেও ভীষণ প্রতিভাবান ফুটবলার হিসেবেই পরিচিত ওই যুবক। কলকাতাতে ইস্টার্ন রেলের হয়ে খেলত সে। নগরে নিজের ক্লাবের হয়ে একটি টুর্নামেন্ট খেলার জন্য এদিন বাড়ি এসেছিল। গতকাল ছিল ধুবুলিয়া পাড়ায় ওই ফুটবল টুর্নামেন্ট। সেখানে নবদ্বীপের একটি টিমের বিপক্ষে সেমি ফাইনাল খেলছিল ধ্রুবজ্যোতি। ফুটবল খেলতে খেলতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সে। 

এরপর উপস্থিত থাকা মেডিকেল টিম প্রাথমিক চিকিৎসা করার পর ধুবুলিয়া হাসপাতালে তাকে নিয়ে যায়। চিকিৎসকরা অবস্থার অবনতি দেখে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করে। শক্তিনগর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপরই কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। শোকের ছায়া নেমে আসে ফুটবলের মাঠে। কৃষ্ণনগর ক্লাবের ফুটবল কোচ পার্থ বিশ্বাস বলেন, “প্রথম থেকেই দেবজ্যোতির ফুটবলের প্রতি খুব শ্রদ্ধা ছিল। কিভাবে ওর বাড়ির লোককে সামলাবো সেটাই বুঝে উঠতে পারছিনা”।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories