Saturday, September 5, 2026
28 C
Kolkata

গুজরাটে কংগ্রেস বিধায়ক কেনার টোপ বিজেপির

এনবিটিভি ডেস্কঃ বিধায়ক কেনাবেচার খেলা বরাবরই খেলে চলেছে বিজেপি । অন্যন্য রাজ্যের পর এবার গুজরাটে কংগ্রেসের ১০ জন বিধায়ক কিনতে টোপ দিচ্ছে বিজেপি। এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন রাজস্থানের মুখ্যমন্ত্রীর অন্যতম উপদেষ্টা সান্যম লোঢা।

পাঁচ বছর আগে গুজরাট বিধানসভা নির্বাচনে কংগ্রেস বিজেপি হাড্ডাহাড্ডি লড়াইয়ে কোনক্রমে নিজেদের ক্ষমতা ধরে রেখেছে বিজেপি। এবার গুজরাট নির্বাচনে বিজেপির ফল ভালো হবে না ভেবেই আগে থেকেই কংগ্রেসকে ভাঙার চেষ্টাই মাঠে নেমে পড়েছে বিজেপি।

মুখ্যমন্ত্রী অশোক গহলৌতের অন্যতম উপদেষ্টা সান্যমের অভিযোগ, বিষয়টি গুজরাটের প্রদেশ কংগ্রেস সভাপতি রঘু শর্মাকে জানালেও তিনি সক্রিয় হননি। তিনি টুইটারে রঘু শর্মার পাশাপাশি কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে ট্যাগ করে লিখেছেন, ‘গুজরাটে বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের দশজন বিধায়ককে লোভ দেখাচ্ছে বিজেপি, সুস্থ থাকুন, সতর্ক থাকুন।’

প্রসঙ্গত, এই মুহূর্তে গুজরাটে কংগ্রেসের বিধায়ক সংখ্যা ৬৫। তাদের মধ্যে ১০ জনকে ভাঙিয়ে নিতে পারলেই বিজেপির কেল্লাফতে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories