Saturday, September 5, 2026
28 C
Kolkata

প্রতিবাদী আইনজীবী আব্দুল মোমিন হালদারের উপর আক্রমণ অত্যান্ত নিন্দনীয় ঘটনা: IYF

কলকাতা, নিজস্ব প্রতিবেদকঃ  রাজ্যের একজন প্রতিবাদী আইনজীবী তথা মানবাধিকার কর্মী আব্দুল মোমিন হালদারের উপর উগ্র হিন্দুত্ববাদীদের আক্রমণ অত্যান্ত নিন্দনীয় ঘটনা। ইসলামিক ইয়ুথ ফেডারেশন (পশ্চিমবঙ্গ) এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে।

উল্লেখ্য গত ২০ শে মার্চ অর্থাৎ রবিবার তিনি সকাল ১০:৩০ মিনিট নাগাদ ‘আপ লক্ষিকান্তপুর লোকাল’ নামক ট্রেনে করে একটা মিটিংয়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তখনই কিছু উগ্র হিন্দুত্ববাদী দুষ্কৃতী তিনাকে আক্রমণ করেন এবং বেধড়ক মারধর করেন। আক্রমণের সময় দুষ্কৃতীরা বলেন “তোরা আমাদের টার্গেটে আছিস।”

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সংগঠনের রাজ্য সভাপতি আলমগীর হোসেন বলেন, “আব্দুল মোমিন হালদার সাহেব একজন সৎ ও প্রতিবাদী আইনজীবী হিসেবে পরিচিত। তাই তাঁর মুখ বন্ধ করার জন্যই এই পরিকল্পিত হামলা করা হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং দ্রুত দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “বিগত কিছুদিন থেকে যেভাবে একের পর এক প্রতিবাদী মানুষের উপর আক্রমণ হচ্ছে তা অত্যন্ত উদ্বেগজনক। আনিস থেকে শুরু করে নিজামুদ্দিন হত্যা সবই আইনশৃঙ্খলার দূর্বল রূপকে প্রকাশ করছে, তাই রাজ্য সরকারের উচিৎ প্রত্যেকটি ঘটনার তদন্ত করে আইনের শাসন সুনিশ্চিত করা।”

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories