Saturday, September 5, 2026
28 C
Kolkata

তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামীর মাথা লক্ষ্য করে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে

সুরজিৎ দাস, নদিয়াঃ পাণীহাটীতে তৃণমূল কাউন্সিলর খুন, রামপুর হাট গণ হত্যার পর ফের হিংসা দেখা গেল তৃণমূল কংগ্রেসে। এবার তৃণমূল পঞ্চায়েত সদ্যস্যার স্বামীর মাথা লক্ষ্য করে গুলি করল দুষ্কৃতীরা। রক্তাক্ত তৃণমূল নেতাকে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। নদীয়ার হাঁসখালি থানার দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা।

জানা যায়, হাঁসখালি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের মুড়াগাছা বাসিন্দা সহদেব মন্ডল। স্ত্রী অনিমা মন্ডল তৃণমূলের পঞ্চায়েত সদস্য। আজ তিনি যখন মুড়াগাছা বাজার থেকে বাড়ি ফিরছিলেন ওই এলাকারই বেলতলা পাড়া স্কুল মাঠের কাছে হঠাৎ কয়েকজন দুষ্কৃতী তাকে ঘিরে মাথা লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে যায় তৃণমূল নেতা সহদেব মন্ডল। গুলির আওয়াজ পেয়ে এলাকার মানুষ ছুটে এলে দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এরপরেই রক্তাক্ত অবস্থায় তৃণমূল পঞ্চায়েত সদস্য স্বামী সহদেব মন্ডল কে তড়িঘড়ি বগুলা হাসপাতালে নিয়ে আসা হয়। পরে অবস্থার অবনতি দেখে শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। আশঙ্কাজনক অবস্থায় সেখানে চিকিৎসাধীন তিনি। এ বিষয়ে প্রতিবেশী এক তৃণমূল কর্মী বরকোতালী দফাদার বলেন, “এই ঘটনার পিছনে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের রয়েছে। যেহেতু তিনি তৃণমূল কারেন সেই কারণে হিংসার বশবর্তী হয়ে এই ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতীরা”। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে হাঁস খালি থানার পুলিশ।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories