Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

ছিনতাইয়ে বাধা দেওয়ায় সিভিক ভলেন্টিয়ার কে কুপিয়ে খুনের চেষ্টা!

গোলাম হাবিব, মালদঃ ছিনতাইয়ে বাধা দেওয়ায় সিভিক ভলেন্টিয়ার কে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল ছিনতাইকারীদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে মালদা জেলার কালিয়াচক থানার নওদা যদুপুর এলাকায়।

স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, আহত সিভিক ভলেন্টিয়ার মোঃ শহিদুর রহমান(৩০) বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বাড়ি কালিয়াচক থানার কাশিমনগর মন্ডল পাড়া এলাকায়। পুলিশ সূত্রে আরো জানা যায়, প্রত্যেক দিনের মতো গতকাল রাতেও নওদা যদুপুর এলাকায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ডিউটি করছিলেন। গভীর রাতে ৭ থেকে ৮ জন দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় এসে ব্যাংকে ছিনতাইয়ের চেষ্টা করে। সেই সময় কর্মরত ওই ভলেন্টিয়ার বাধা দিতে গেলে তাকে আগ্নেয়াস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। এরপর তাকে বেধড়ক মারধর করে।

এরপর তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে তাকে তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে ভোর রাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ওই সিভিক ভলেন্টিয়ার। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories