Wednesday, October 21, 2026
24 C
Kolkata

এবার ধোনি’র বদলে চেন্নাইয়ের অধিনায়কের গুরুভার জাদেজার ঘাড়ে

এনবিটিভি ডেস্কঃ  চলতি আইপিএল মহাযুদ্ধে চেন্নাই সুপার কিংসের নতুন অধিনায়ক হলেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে দ্বিতীয় সবচেয়ে সফল আইপিএল দলের অধিনায়কত্ব গ্রহণ করলেন।

এদিকে এমএস ধোনি চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছেন এবং রবীন্দ্র জাদেজাকে দলের নেতৃত্ব দেওয়ার জন্য বেছে নিয়েছে দল।

এক বিবৃতিতে জানা যায়, ধোনিই জাদেজাকে তার উত্তরসূরি হিসেবে বেছে নিয়েছিলেন অনেক আগে থেকেই। জাদেজাও দীর্ঘদিন ধরে সিএসকে-র সাথে রয়েছেন। ২০১২ সালে প্রায় ৯.৮ কোটি টাকায় হলুদ ব্রিগেডে যোগদান করেছিলেন জাদেজা।  

শেষ খেলোয়াড় নিলামের আগে চেন্নাই ১৬ কোটি টাকায় জাদেজাকে ধরে রেখেছে।

200৮ সাল থেকে ধোনি চারবারের আইপিএল চ্যাম্পিয়নের শিরোপা সিএসকে’র ঘরে তুলে দেন। ধোনি যাকে স্নেহের সাথে থালা (নেতা) নামেও ডাকে। এটি চেন্নাইয়ের ভক্তদের দ্বারা দেওয়া একটি নাম। ধোনি ২০১০, ২০১১, ২০১৮ এবং ২০২১ সালে চারটি আইপিএল শিরোপা জিতেছেন৷ তিনি আইপিএল ইতিহাসে দ্বিতীয় সফল অধিনায়ক৷ ৫টি শিরোপা নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা।

চেন্নাই দলের এক কর্মকর্তা বিশ্বান্তন বলেন, “এমএসধোনি যে সিদ্ধান্তই নেয় তা দলের সর্বোত্তম স্বার্থে হয়। তাই আমাদের জন্য উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আমরা তার সিদ্ধান্তকে সম্মান করি। তিনি আমাদের গাইড করার জন্য সর্বদা সেখানে আছেন। তিনি সবসময় পথপ্রদর্শক শক্তি ছিলেন এবং পথপ্রদর্শক থাকবেন।”

জাদেজার অধিনায়কত্বের বিষয়ে বিশ্বনাথন বলেন, “অলরাউন্ডার ভালো করতে আগ্রহী। দেখুন জাড্ডু ভালো করবে। সে সম্ভবত তার ক্যারিয়ারের সেরা ফর্মে আছে। এমএস-এর নির্দেশনায় সে অবশ্যই ভালো করবে। জাড্ডু ১০ বছর ধরে আমাদের সাথে আছে এবং সে খুব ভালোভাবে দলের সংস্কৃতি জানে।”

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories