Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

বিধানসভার অধিবেশন চলাকালীন তৃণমূল বিধায়ক দের উপর হামলা! প্রতিবাদে তৃণমূলের বিক্ষোভ সভা শান্তিপুরে

সুরজিৎ দাস, নদিয়াঃ বিধানসভায় অধিবেশন চলা কালীন রক্তারক্তি কাণ্ড!হাতাহাতিতে জড়িয়ে পড়ল তৃণমূল ও বিজেপি। তৃণমূল বিধায়ক নির্মল মাঝি ও অসীত মজুমদারের জামা ছেঁড়া,চশমা ভাঙ্গা এবং নাকের হাড় ফাটানোর অভিযোগ উঠল বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। আরও অভিযোগ, নদীয়ার বিধায়ক মানিক ভট্টাচার্যের পায়ে আঘাত করা হয়েছে। জখম অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। বিধানসভায় আক্রমণ করার চেষ্টা করা হয়েছে শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামীকে। তাকে ধাক্কা ধাক্কি করা হয়েছে বলে জানা গেছে।

আর এই ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলে সোমবার সন্ধ্যায় শান্তিপুর ডাকঘর মোড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ সভা করা হয়। বিধায়ক নিজে উপস্থিত না থাকতে পারলেও শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ ও ভাইস-চেয়ারম্যান কৌশিক প্রামানিক শান্তিপুর আইএনটিটিইউসির শহর-সভাপতি সনৎ চক্রবর্তী সহ তৃণমূলের বিভিন্ন কাউন্সিলর এবং নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এই বিক্ষোভ এ।

এ বিষয়ে আইএনটিটিইউসির শান্তিপুর শহর সভাপতি সনৎ চক্রবর্তী জানিয়েছেন, “বিজেপি বিধায়কের হাতে তৃণমূল বিধায়কদের আক্রান্ত হওয়ার ঘটনায় গোটা রাজ্য জুড়েই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতিবাদ করছেন। শান্তিপুরে আমরা সেই কর্মসূচির অংশ হিসেবে শান্তিপুর ডাকঘর মোড়ে বিক্ষোভ সভা করেছি। তবে বিধানসভার অধিবেশন চলাকালীন শাসক ও বিরোধী বিধায়কদের রক্তারক্তি ঘটনায় কার্যত নজিরবিহীন ঘটনা, যা আগে কখনো ঘটেনি”।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories